হোম > সারা দেশ > গাইবান্ধা

ফ্যামিলি কার্ড: ইউএনও অফিসের সামনে বিএনপির বিক্ষোভ, স্মারকলিপি

গাইবান্ধা প্রতিনিধি

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নিয়োগের ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে উপজেলা বিএনপি।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড শুমারির মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও মেধার পরিবর্তে অনিয়ম ও পক্ষপাতের আশ্রয় নেওয়া হয়েছে। এতে প্রকৃত যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। তাঁরা বিতর্কিত নিয়োগের ফলাফল বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পুনরায় নিয়োগ দেওয়ার দাবি জানান। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে বিএনপির নেতাকর্মীরা উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেন

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্যসচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পারভেজ সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নয়ন কবির নয়ন, মৎস্যজীবী দলের সভাপতি মাসুদ রানাসহ অন্যরা।

উপজেলা প্রশাসনে স্মারকলিপি

সমাবেশ শেষে বিএনপির নেতাকর্মীরা উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেন। এতে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তদন্ত, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানানো হয়।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত ইউএনও সবুজ কুমার বসাক বলেন, ‘এ উপজেলায় ইউএনও কয়েক দিন আগে বদলি হওয়ায় আমি এখানে অতিরিক্ত দায়িত্বে আছি। নিয়োগের বিষয়ে আমি জড়িত ছিলাম না, এজন্য আমি কিছু বলতে পারব না।’

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সেতুর সংযোগ সড়কে ধস, জনমনে উদ্বেগ

গাইবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বৃষ্টির পানিতেই সংযোগ সড়কে ধস, প্রশ্নের মুখে এলজিইডির সর্ববৃহৎ সেতু প্রকল্প

গাইবান্ধায় হাসপাতালের ঠিকাদারের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন, লাইসেন্স বাতিলের দাবি

সরকারি খাল দখল করে স্থাপনায় ৩ গ্রাম জলাবদ্ধ, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

পলাশবাড়ীর মূর্তি-কাণ্ডে আলোচিত হরিদাস গ্রেপ্তার

গাইবান্ধায় কিশোরকে পানিতে চুবিয়ে হত্যা: ঢাকায় গ্রেপ্তার দুই বন্ধু

ফুলছড়িতে ভাতিজার বিরুদ্ধে চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ

টানা বর্ষণে বিভিন্ন স্থানে বাঁধের সড়কে ধস

মালবোঝাই ভ্যান ঠেলে চালককে সহায়তা এমপির, ভিডিও ভাইরাল