হোম > সারা দেশ > গাইবান্ধা

শৌচাগার নির্মাণ নিয়ে তর্কাতর্কি, ভাতিজাদের ধারালো অস্ত্রের আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি

সাদুল্লাপুর উপজেলায় দশলিয়া গ্রামের রায়পাড়ায় রাধানাথ চন্দ্র দাসের মৃত্যুর খবরে স্থানীয় বাসিন্দারা সেখানে ভিড় করেন। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভাতিজাদের ধারালো অস্ত্রের আঘাতে রাধানাথ চন্দ্র দাস (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের রায়পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রাধানাথ চন্দ্র ওই গ্রামের মৃত কার্ত্তিক চন্দ্র দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রাধানাথ চন্দ্রের সঙ্গে বড় ভাই নৃপেন চন্দ্রের আগে থেকে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে রাধানাথের বসতঘর ঘেঁষে নিপেন চন্দ্র ও তাঁর দুই ছেলে শংকরাজ ও সত্যন্দ্রনাথ শৌচাগার নির্মাণ করতে যান। এ সময় রাধানাথ তাতে বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ভাতিজারা উত্তেজিত হয়ে চাচা রাধানাথকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। পরে স্থানীয় বাসিন্দারা রাধানাথকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেলারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

গাইবান্ধা: টানা বৃষ্টিতে আমনের বীজতলা পানির নিচে

গাইবান্ধায় খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

গাইবান্ধা শহর রক্ষা বাঁধের ২৫ স্থানে ধস, উদ্বিগ্ন শহরবাসী

সুন্দরগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার সেই এনসিপি নেতা দল থেকে বহিষ্কার

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার

অনলাইনে জুয়া খেলে ৫ লাখ টাকা ঋণ, ভ্যানচালকের আত্মহত্যা

গত ২৪ ঘণ্টায় সুন্দরগঞ্জের অর্ধশতাধিক বসতবাড়ি তিস্তায় বিলীন

গাইবান্ধার সাদুল্লাপুরে সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

গাইবান্ধায় এনসিপির পথসভায় ‘জয়বাংলা’ বলে বক্তব্য শেষ করলেন অনুষ্ঠানের সভাপতি