হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে বাসচাপায় নারী নিহত, আটক ১

পলাশবাড়ী (গাইবান্ধা)  প্রতিনিধি

প্রতীকী ছবি

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় জোসনা বেগম (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসসহ হেলপারকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১২টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের মাঠেরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোসনা উপজেলার আমলাগাছী গ্রামের মেহের আলীর স্ত্রী। আটক হেলপার কনক মিয়া (২৪) গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকার ফেরদৌস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, দুপুরে মাঠেরহাট বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন জোসনা। এ সময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দারা বাসসহ হেলপারকে আটক করেন। সুযোগ বুঝে পালিয়ে যান চালক। খবর পেয়ে পুলিশ বাসসহ হেলপারকে থানা হেফাজতে নেয়।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো জানান, বাসসহ হেলপারকে আটক করা হলেও চালক পালিয়ে যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু, পুড়ল ৬ গবাদিপশু

ঘাঘট নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

গাইবান্ধায় পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে আনসার সদস্যের মৃত্যু

সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ, ব্যবস্থা চেয়ে চিঠি

সুন্দরগঞ্জে কুঁড়েঘর ফাউন্ডেশনের মাদকবিরোধী ম্যারাথন

ছাগল চরাতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী, দুই দিন পর বিলের পানিতে মিলল মরদেহ

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

পূজামণ্ডপে অনুদান দিয়ে বিএনপির পক্ষে ভোট চাইলেন এমপি আলো

পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ, হাসপাতালে আনসার সদস্যের মৃত্যু