হোম > সারা দেশ > গাইবান্ধা

অবৈধভাবে সার মজুতের দায়ে ব্যবসায়ীকে অর্থদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে সার মজুত করে রাখার দায়ে কুঞ্জ ট্রেডার্স নামের এক ব্যবসাপ্রতিষ্ঠানকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে সার মজুত করে রাখার দায়ে কুঞ্জ ট্রেডার্স নামের এক ব্যবসাপ্রতিষ্ঠানকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে সুন্দরগঞ্জ পৌর শহরের মীরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এ দণ্ড করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে সার মজুত করে রাখার দায়ে কুঞ্জ ট্রেডার্স নামের এক ব্যবসাপ্রতিষ্ঠানকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি ও কৃষকদের ভোগান্তি বাড়ানোর অভিযোগে মীরগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। এ সময় কুঞ্জ ট্রেডার্সে সার মজুতের সত্যতা পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটির মালিক কৃষ্ণ চন্দ্র দাসকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ইউএনও ঈফফাত জাহান তুলি বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে সার মজুত, কালোবাজারি ও কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে কৃষকদের জিম্মি করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।