হোম > সারা দেশ > গাইবান্ধা

সুন্দরগঞ্জে ৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট, ইলিশ পেল এতিমেরা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

অভিযানে ৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল জব্দ। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইলিশ সংরক্ষণ অভিযানে ৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ সময় দুটি ইলিশ জব্দ করে এতিমদের মধ্যে বিতরণ করা হয়।

গতকাল বৃহস্পতিবার উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর, গাইবান্ধার সিনিয়র সহকারী পরিচালক এস এম আবুল বাসার।

অভিযানে ইলিশ ধরার কাজে ব্যবহৃত আনুমানিক ৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ ছাড়া প্রায় ৬০০ গ্রাম ওজনের দুটি ইলিশ জব্দ করে এতিমদের মধ্যে বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মাধব রায় বলেন, ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হচ্ছে। ইলিশ সংরক্ষণে জেলেদের আইন মেনে চলতে হবে। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি অভিযান অব্যাহত থাকবে।

সাদুল্লাপুরে সীমানা নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কনের বাড়িতে চলছিল গায়েহলুদের প্রস্তুতি, সন্ধ্যায় এল বরের মৃত্যুর সংবাদ

জি এম কাদেরের বাসায় হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ

গাইবান্ধায় গুঁড়িয়ে দেওয়া হলো কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৪৫টি চুল্লি

সাদুল্লাপুরে ২ দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ

জমি নিয়ে বিরোধ, দুবার কবর ভরাটের পর দুধ লালের দাফন

বিয়ের দুই দিন পরই ইঁদুরনাশক ট্যাবলেট সেবনে দম্পতির মৃত্যু

দেড় লাখ টাকার চেক বুঝে নিয়ে বাবার লাশ দাফনে সম্মতি মেয়ের

ছেলের নামে জমি লিখে দেওয়ায় বাবার জানাজা-দাফনে মেয়ের বাধা

বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ২