হোম > সারা দেশ > গাইবান্ধা

কলাগাছের ভেলায় চড়ে পানিতে ডুবে ২ শিশু মৃত্যু

পলাশবাড়ী (গাইবান্ধা)  প্রতিনিধি

প্রতীকী ছবি

গাইবান্ধার পলাশবাড়ীতে কলাগাছের ভেলায় চড়ে পানিতে ডুবে আবিদ (৬) ও লাবিব (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে পলাশবাড়ী পৌরশহরের বৈরী হরিণমারী গ্রামে এ ঘটনা ঘটে। আবিদ ওই গ্রামের শফিকুল ইসলামের ও লাবিব একই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের জলাশয়ে কলাগাছের ভেলায় চড়ে খেলা করছিল শিশু দুটি। একপর্যায়ে তারা ভেলা থেকে পড়ে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা আড়াইটার দিকে শিশু দুটির ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনরা।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু, পুড়ল ৬ গবাদিপশু

ঘাঘট নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

গাইবান্ধায় পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে আনসার সদস্যের মৃত্যু

সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ, ব্যবস্থা চেয়ে চিঠি

সুন্দরগঞ্জে কুঁড়েঘর ফাউন্ডেশনের মাদকবিরোধী ম্যারাথন

ছাগল চরাতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী, দুই দিন পর বিলের পানিতে মিলল মরদেহ

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

পূজামণ্ডপে অনুদান দিয়ে বিএনপির পক্ষে ভোট চাইলেন এমপি আলো

পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ, হাসপাতালে আনসার সদস্যের মৃত্যু