হোম > সারা দেশ > গাইবান্ধা

সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে আরও এক নারী আহত, সংখ্যা বেড়ে ২১

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে রোকছানা বেগম (২৫) নামের আরও এক নারী আহত হয়েছেন। এ নিয়ে উপজেলায় কুকুরের কামড়ে আহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে।

রোকছানা বেগম উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের কালির খামার গ্রামের বাসিন্দা ও মো. ইউনুস আলীর স্ত্রী।

আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার। তিনি জানান, গতকাল শনিবার রোকছানা বেগমকে একটি কুকুর কামড়ায়। পরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে তিনি সুস্থ আছেন।

এর আগে গত মাসের ২২ তারিখে একই ইউনিয়নে একটি বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত হন ২০ জন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মধ্যে পাঁচজন মারা যান।

নিহত ব্যক্তিরা হলেন কঞ্চিবাড়ী ইউনিয়নের নন্দ রানী, সুলতানা বেগম ও আফরোজা বেগম এবং ছাপড়হাটী ইউনিয়নের রতনেশ্বর কুমারসহ আরও একজন।

ফুলছড়িতে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, ৯ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি

বরাদ্দ ১৯০ গ্রাম মুরগির মাংস, গাইবান্ধা সদর হাসপাতালে মিলল ৪০ গ্রাম

চাঁদা না দেওয়ায় শিক্ষককে মারধরের অভিযোগ, প্রতিবাদে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

সুন্দরগঞ্জে এনসিপির ৬৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

বিদ্যুতায়িত হয়ে বিএনপি নেতার মৃত্যু

ডাম্প ট্রাকের চাপায় মসজিদের খাদেম নিহত

হর্ন বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ: চালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যাত্রীর

গাইবান্ধার ফুলছড়ি কেন্দ্রে ভুল প্রশ্নপত্র, উদ্বেগে এইচএসসি পরীক্ষার্থী-অভিভাবক

নেশার টাকা না পেয়ে নাতির হাতে দাদি খুন, আহত দাদা হাসপাতালে

গাইবান্ধায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সমাবেশের ডাক, ১৪৪ ধারা জারি