হোম > সারা দেশ > গাইবান্ধা

মালবোঝাই ভ্যান ঠেলে চালককে সহায়তা এমপির, ভিডিও ভাইরাল

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 

সুন্দরগঞ্জে ভ্যান ঠেলে চালককে সহযোগিতা করছেন স্থানীয় সংসদ সদস্য মো. মাজেদুর রহমান সরকার। ছবি: ভিডিও থেকে নেওয়া

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভাঙাচোরা কাঁচা সড়কে মালবোঝাই একটি প্যাডেলচালিত ভ্যানগাড়ি ঠেলে চালককে সহায়তা করার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সম্প্রতি ছড়িয়ে পড়া ১৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা জামায়াতের নায়েবে আমির মো. মাজেদুর রহমান সরকার ভ্যানচালকের কষ্ট দেখে নিজেই ভ্যানটি ঠেলে সহায়তা করছেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তাঁরা বিষয়টি ভালোমন্দ দুই ভাবেই দেখছেন।

হাসান মাহমুদ নামের এক নেটিজেন তাঁর ফেসবুক আইডিতে লিখেছেন, ‘স্যার, আপনার কাজে মুগ্ধ আমরা সাধারণ জনতা। আপনার মতই একজন সাদামাটা প্রতিনিধি আমাদের কাম্য।’

ফরহাদ নামের আরেক নেটিজেন তাঁর আইডিতে লিখেছেন, ‘ভালো কাজ তবে রাস্তাগুলো ভালো করে দিলে দীর্ঘ মেয়াদি সুফল পাবে জনগণ এটা মাথায় রাখতে হবে স্যার।’

নেটিজেন আলমগীর তাঁর আইডিতে লিখেছেন, ‘মাশাল্লাহ এইরকম এমপি বারবার সুন্দরগঞ্জে দেখতে চাই। আল্লাহ এমপি স্যারের নেক হায়াত দান করুক আমিন।’

তারিকুল ইসলাম নামের এক নেটিজেন তাঁর আইডিতে লিখেছেন, ‘কিছু মনে করিয়েন না জনাব এসব সস্তা রাজনৈতিক কৌশল, আপনি উন্নয়নমূলক কাজ দেখাতে পারলে তবেই পরবর্তী সময়ের জন্য ২য় সুযোগ থাকবে।’

এ বিষয়ে কথা হয় সংসদ সদস্য মো. মাজেদুর রহমান সরকারের সঙ্গে। তিনি বলেন, ‘ঘটনার দিন ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বের হয়েছিলাম। আমার সঙ্গে দলের নেতা-কর্মীরাও ছিলেন। রামজীবন ইউনিয়নের কে-কৈ কাশদহ গ্রামে পৌঁছে দেখি—মালবোঝাই একটি প্যাডেলচালিত ভ্যানগাড়ি ভাঙা কাঁচা সড়কে আটকে আছে। চালক কারও সহায়তার অপেক্ষায় ছিলেন। বিষয়টি বুঝতে পেরে মানবিক দায়িত্ববোধ থেকেই আমি ভ্যানটি ঠেলে তাঁকে সহযোগিতা করি। এর বেশি কিছু না।’

গাইবান্ধার সুন্দরগঞ্জ: ত্রাণের চাল ওজনে ৫ কেজি কম, ক্ষোভ

গাইবান্ধায় ১০১ মিলিমিটার বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

ফুলছড়িতে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, ৯ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি

বরাদ্দ ১৯০ গ্রাম মুরগির মাংস, গাইবান্ধা সদর হাসপাতালে মিলল ৪০ গ্রাম

চাঁদা না দেওয়ায় শিক্ষককে মারধরের অভিযোগ, প্রতিবাদে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

সুন্দরগঞ্জে এনসিপির ৬৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

বিদ্যুতায়িত হয়ে বিএনপি নেতার মৃত্যু

ডাম্প ট্রাকের চাপায় মসজিদের খাদেম নিহত

হর্ন বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ: চালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যাত্রীর

গাইবান্ধার ফুলছড়ি কেন্দ্রে ভুল প্রশ্নপত্র, উদ্বেগে এইচএসসি পরীক্ষার্থী-অভিভাবক