হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় যুবলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

গ্রেপ্তার যুবলীগ নেতা মনোয়ার হোসেন মণ্ডল জীম। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে যুবলীগ নেতা মনোয়ার হোসেন মণ্ডল জীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের উপজেলা শাখার সহসভাপতি।

আজ শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার সাদুল্লাপুর পশ্চিমপাড়ার তালের তল নামক স্থান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনোয়ার হোসেন উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ জামুডাঙ্গা (মণ্ডলপাড়া) গ্রামের ডিপটি মণ্ডলের ছেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম বলেন, মনোয়ার হোসেনকে গ্রেপ্তারের পর তাঁর বিষয়ে তদন্ত চলছে। আগামীকাল শনিবার তাঁকে আদালতে পাঠানো হবে। আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন হবে।