হোম > সারা দেশ > গাইবান্ধা

শিক্ষার্থীর মায়ের ভিডিও দিয়ে ব্ল্যাকমেল, গোবিন্দগঞ্জে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক আবু সাইদ। ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক নারীর অশ্লীল ভিডিও ও স্ক্রিনশট ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে আবু সাইদ (৩৬) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

আজ রোববার (২৫ অক্টোবর) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আবু সাইদ গোবিন্দগঞ্জের স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক। তিনি উপজেলার শাখাহার ইউনিয়নের রোয়াগাঁও গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর মেয়ে ওই মাদ্রাসায় পড়াশোনা করে। মেয়েকে আনা-নেওয়ার সময় মাদ্রাসার শিক্ষক ফরিদুলের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে ভিডিও কলে অশ্লীল কথাবার্তা হতো বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, ফরিদুলের মোবাইল ফোন থেকে ওই নারীর কথোপকথনের স্ক্রিনশট ও ভিডিও সংগ্রহ করেন আবু সাইদ। পরে সেগুলো মাদ্রাসার আরও এক শিক্ষক মোহনের মোবাইল ফোনে পাঠানো হয়। এরপর আবু সাইদ ও মোহন ওই নারীর মোবাইলে সেসব ছবি ও ভিডিও পাঠিয়ে টাকা দাবি করেন।

ভিডিও মুছে ফেলার কথা বলে দুই দফায় ওই নারীর কাছ থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা নেওয়া হয়। পরে আবারও ব্ল্যাকমেল করে টাকা দাবি করা হলে তিনি তিনজনের নাম উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘাঘট নদীতে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু, পুড়ল ৬ গবাদিপশু

ঘাঘট নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

গাইবান্ধায় পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে আনসার সদস্যের মৃত্যু

সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ, ব্যবস্থা চেয়ে চিঠি

সুন্দরগঞ্জে কুঁড়েঘর ফাউন্ডেশনের মাদকবিরোধী ম্যারাথন

ছাগল চরাতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী, দুই দিন পর বিলের পানিতে মিলল মরদেহ

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

পূজামণ্ডপে অনুদান দিয়ে বিএনপির পক্ষে ভোট চাইলেন এমপি আলো