হোম > সারা দেশ > গাইবান্ধা

চিনিকলের দখল করা জমির কমিটি নিয়ে সাঁওতালদের দুপক্ষের সংঘর্ষে আহত ৩

গাইবান্ধা প্রতিনিধি

গোবিন্দগঞ্জের জয়পুরপাড়ায় চিনিকলের দখল করা জমির কমিটি নিয়ে সাঁওতালদের দুপক্ষের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার গোবিন্দগঞ্জের জয়পুরপাড়ায় চিনিকলের দখল করা জমির কমিটি নিয়ে সাঁওতালদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন শিউলী মার্ডি, লুকাস মুরমু ও শ্যামলী মার্ডি। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রংপুর চিনিকল বন্ধ হয়ে যাওয়ায় সাঁওতালরা ১ হাজার ৮৬২ একর জমি বাপ-দাদার দাবি করে ভোগদখল করে আসছেন। ওই জমির মালিকানা ফেরতের দাবিতে আবার আন্দোলন করছে সাহেবগঞ্জ বাগদা ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। চলতি বছরের ১ এপ্রিল ফিলিমন বাস্কের নেতৃত্বে একটি নতুন কমিটি ঘোষণা করা হলে কমিটি দুই ভাগে ভাগ হয়ে যায়। বর্তমানে একটির নেতৃত্বে রয়েছেন ফিলিমন বাস্কে অন্যটির নেতৃত্বে জাফরুল ইসলাম।

আজ রোববার দুপুরে জয়পুরপাড়ায় ফিলিমন বাস্কের নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন চলছিল। সেখানে কমিটি নিয়ে দুই গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই গ্রুপের মধ্য সংঘর্ষ বাধে। এ সময় নারীসহ তিনজন আহত হন।

গোবিন্দগঞ্জের জয়পুরপাড়ায় চিনিকলের দখল করা জমির কমিটি নিয়ে সাঁওতালদের দুপক্ষের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

ফিলিমন বাস্কের দাবি, ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির অপর গ্রুপের জাফরুল, স্বপন শেখ ও সাবুর নেতৃত্বে সংঘবদ্ধ দল পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।

তবে জাফরুল ইসলাম ও অন্যরা তাঁদের বিরুদ্ধে হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

স্থানীয়রা বলছেন, সাঁওতালরা দীর্ঘদিন ধরে চিনিকলের জমি দখল করে অন্যদের কাছে লিজ দিয়ে আসছেন। সেই জমির লিজ ও ভোগদখল করার কমিটি নিয়ে আজ তাঁদের মধ্য সংঘর্ষ হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পবিত্র কুমার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

গাইবান্ধা: টানা বৃষ্টিতে আমনের বীজতলা পানির নিচে

গাইবান্ধায় খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

গাইবান্ধা শহর রক্ষা বাঁধের ২৫ স্থানে ধস, উদ্বিগ্ন শহরবাসী

সুন্দরগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার সেই এনসিপি নেতা দল থেকে বহিষ্কার

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার

অনলাইনে জুয়া খেলে ৫ লাখ টাকা ঋণ, ভ্যানচালকের আত্মহত্যা

গত ২৪ ঘণ্টায় সুন্দরগঞ্জের অর্ধশতাধিক বসতবাড়ি তিস্তায় বিলীন

গাইবান্ধার সাদুল্লাপুরে সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার