হোম > সারা দেশ > গাইবান্ধা

সুন্দরগঞ্জে শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 

গ্রেফতারকৃত মো. সোহানুর রহমান আজম

গাইবান্ধার সুন্দরগঞ্জে মো. সোহানুর রহমান আজম (৪২) নামের এক যুবলীগ নেতাকে তাঁর শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোহানুর রহমান আজম সুন্দরগঞ্জ পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি পৌরসভার মীরগঞ্জ বালাপাড়া (১ নম্বর ওয়ার্ড) গ্রামের মৃত মো. এনদা মিয়ার ছেলে।

আজ রোববার সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ। তিনি বলেন, ‘শনিবার দিবাগত রাতে সোহানুর রহমান আজমকে তাঁর শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর শ্বশুরবাড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই।’

ওসি আরও বলেন, ‘কী কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা এই মুহূর্তে না বলাই ভালো। আর এটি করা হচ্ছে সুষ্ঠু তদন্তের স্বার্থে। তবে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’

গাইবান্ধায় ১০১ মিলিমিটার বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

ফুলছড়িতে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, ৯ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি

বরাদ্দ ১৯০ গ্রাম মুরগির মাংস, গাইবান্ধা সদর হাসপাতালে মিলল ৪০ গ্রাম

চাঁদা না দেওয়ায় শিক্ষককে মারধরের অভিযোগ, প্রতিবাদে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

সুন্দরগঞ্জে এনসিপির ৬৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

বিদ্যুতায়িত হয়ে বিএনপি নেতার মৃত্যু

ডাম্প ট্রাকের চাপায় মসজিদের খাদেম নিহত

হর্ন বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ: চালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যাত্রীর

গাইবান্ধার ফুলছড়ি কেন্দ্রে ভুল প্রশ্নপত্র, উদ্বেগে এইচএসসি পরীক্ষার্থী-অভিভাবক

নেশার টাকা না পেয়ে নাতির হাতে দাদি খুন, আহত দাদা হাসপাতালে