হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সমাবেশের ডাক, ১৪৪ ধারা জারি

গাইবান্ধা প্রতিনিধি

১৪৪ ধারা জারির পর মাঠে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা শহরের একই স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামী পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেওয়ার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় এই আদেশ জারি করা হয়। আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ এই আদেশ জারি করেন।  

আদেশে বলা হয়েছে, ‘আজ বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। আদেশে আরও উল্লেখ করা হয়, পলাশবাড়ী সদর শহরের চারমাথা থেকে ৫০০ মিটার এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, কোনো ধরনের অস্ত্র, লাঠি বা আগ্নেয়াস্ত্র বহন, স্লোগান বা মিছিল ও শব্দযন্ত্র ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হলো।’  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার বিকেলে জুনদহ বাজার এলাকায় পূর্ববিরোধের জেরে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদের (মারো সামাদ) দুই ভাগনে কাকন ও নিয়নের সঙ্গে বরিশাল ইউনিয়ন ছাত্রশিবিরের কর্মী আল-আমিনের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ খবর ছড়িয়ে পড়লে দুই দলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বিএনপি-জামায়াতের দফায় দফায় এই সংঘর্ষে উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মণ্ডলসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহত আব্দুস সামাদকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপি আজ বিকেল ৪টায় পলাশবাড়ী চারমাথা মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। একই স্থানে জামায়াতে ইসলামীও পাল্টা সমাবেশের ডাক দেয়।

জানতে চাইলে ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ জানান, উপজেলার বরিশাল ইউনিয়নের দুটি রাজনেতিক দলের সংঘর্ষকে কেন্দ্র করে আজ দল দুটির পরস্পরবিরোধী অবস্থানের কারণে পলাশবাড়ী চারমাথা থেকে ৫০০ মিটার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে আজ বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৮৯৮-এর ১৪৪ ধারা জারি করা হয়েছে।

গাইবান্ধায় সাঁওতাল বিদ্রোহ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

গাইবান্ধায় তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন ঘরবাড়ি-ফসলি জমি, হুমকিতে সরকারি-বেসরকারি স্থাপনা

অসামাজিক কার্যকলাপের অভিযোগ, ইউপি চেয়ারম্যানসহ আটক ৭

বিচারহীনতায় ক্ষুব্ধ বিএনপির কর্মী দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন

সুন্দরগঞ্জে কীটনাশক পানে নারীর মৃত্যু

গাইবান্ধায় নৈরাজ্য প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান ও বিক্ষোভ মিছিল

প্রকৃত কৃষক ছাড়াই প্রণোদনা বিতরণের অভিযোগ

এমপিপুত্রের মুক্তি, শিবির নেতা হত্যা নিয়ে সংসদে আলোচনা চায় জামায়াত

সাঘাটায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যা: যুবদল নেতা মুকুলের বাড়িতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ

গাইবান্ধায় যুবদল নেতার হামলায় শিবির নেতার মৃত্যু