হোম > সারা দেশ > গাইবান্ধা

গোবিন্দগঞ্জ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দুজনকে সাময়িক বরখাস্ত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করছেন স্বাস্থ্যমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

আকস্মিক গাইবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ রোববার বেলা ১১টার দিকে পরিদর্শনে গিয়ে সরকারি ওষুধ সাধারণ রোগীদের না দেওয়ার অভিযোগে ও দেরি করে হাসপাতালে উপস্থিত হওয়ায় দুজনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি।

সাময়িক বরখাস্তের নির্দেশ পাওয়া দুজন হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা হেদায়েতুল ইসলাম চৌধুরী ও মেডিকেল কর্মকর্তা জিল্লুর রহমান।

জানা যায়, বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ হাসপাতালে পরিদর্শনে গিয়ে কুকুরের কামড়ে আহত এক রোগীর সঙ্গে মন্ত্রীর দেখা হয়। মন্ত্রী রোগীর কাছে জানতে চান, ভ্যাকসিন কোথায় পেয়েছেন। রোগী মন্ত্রীকে জানান, তিনি ১ হাজার ৩০ টাকা দিয়ে বাইরে থেকে ভ্যাকসিন কিনে এনেছেন। বিষয়টি জানার পর তিনি উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা হেদায়েতুল ইসলাম চৌধুরীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

এদিকে বেলা ১১টার পর হাসপাতালে উপস্থিত হওয়ায় মেডিকেল কর্মকর্তা জিল্লুর রহমানকেও সাময়িক বরখাস্তের নির্দেশ দেন মন্ত্রী।

এ প্রসঙ্গে হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মাসুদুর রহমান আজকের পত্রিকাকে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণত অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন থাকে না। এটা থাকে জেলা হাসপাতালগুলোতে। তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের হয় ভ্যাকসিন বাইরে থেকে কিনে আনতে হয়, নতুবা জেলা হাসপাতালে গিয়ে বিনা মূল্যের ভ্যাকসিন নিতে হয়। এটাই বাস্তবতা। দ্বিতীয়ত, যে চিকিৎসক দেরি করে হাসপাতালে উপস্থিত হয়েছেন, তিনি তাঁকে আগেই অবহিত করেছিলেন যে, ব্যক্তিগত কিছু জরুরি কাজে আটকে যাওয়ায় হাসপাতালে আসতে তাঁর দেরি হবে।

স্বাস্থ্যমন্ত্রীর বরাতে মাসুদুর রহমান আরও বলেন, ওই দুই চিকিৎসকের অপরাধ গুরুতর না হলে সাময়িক বরখাস্তের বিষয়টি পুনর্বিবেচনা করা সম্ভব।

গাইবান্ধায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগে দুই নারীসহ গ্রেপ্তার ৪

সুন্দরগঞ্জে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৩১ শিক্ষার্থীকে সংবর্ধনা

গাইবান্ধা এলজিইডি: নির্বাহী প্রকৌশলী দাবি দুজনের, কাজে স্থবিরতা

দাদার সঙ্গে বিয়ের দাওয়াতে গিয়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

দারিদ্র্য ঘোচাতে রাশিয়ায়, ইউক্রেনে যুদ্ধবন্দী সুন্দরগঞ্জের রিমেল

সনাতনী যুবকের ইসলাম ধর্ম গ্রহণ, দেড় বছর পর আনুষ্ঠানিকভাবে প্রকাশ

বাড়ি থেকে নিখোঁজ স্কুলছাত্রী, ১৮ দিনেও সন্ধান নেই

সুদের টাকা দিতে না পারায় বিধবার গরু নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী

গাইবান্ধায় গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু

আদালতে মামলা: ঋণ শোধে কিডনি বিক্রি, পেলেন ৫০ হাজার টাকা