হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় হাসপাতালের ঠিকাদারের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন, লাইসেন্স বাতিলের দাবি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেনারেল হাসপাতালের সামনে ‘সচেতন নাগরিক’-এর ব্যানারে আয়োজিত হয় মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধা জেনারেল হাসপাতালের ঠিকাদার শাহাদত হোসেনের বিরুদ্ধে খাবার ও ওষুধ সরবরাহে অনিয়ম এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে লোক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে হাসপাতালের সামনে ‘সচেতন নাগরিক’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচি থেকে তাঁর লাইসেন্স বাতিল ও গ্রেপ্তারের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন খন্দকার জাকারিয়া জীম, খন্দকার আমির হামজা, আপেল মাহমুদ, সুজন মাহমুদ, রিফাতুন্নবী রিফাত, জাহিদ আরশাদ ও রাসেলসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত হাসপাতালের ঠিকাদার শাহাদত হোসেন দীর্ঘ ১৯ বছর ধরে হাসপাতালে খাবার ও ওষুধ সরবরাহে অনিয়ম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন। তাঁদের ভাষ্য, রোগীদের প্রাপ্য খাবারের অর্ধেকও দেওয়া হয় না। কয়েক দিন আগে স্থানীয় এমপি হাসপাতাল পরিদর্শনে এসে এমন চিত্র দেখেছেন বলেও তাঁরা দাবি করেন।

বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করতে তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২১ সাল থেকে খন্দকার শাহাদাত হোসেন বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে হাসপাতালে ঠিকাদারি কাজ করে আসছেন।

অভিযোগের বিষয়ে ঠিকাদার শাহাদত হোসেন বলেন, `যার লাইসেন্সে কাজ করি তাঁকে কমিশন দেওয়া লাগে, কাজ বের করতে টাকা লাগে—এগুলো কোথা থেকে আসবে। আউটসোর্সিংয়ে কাজ বের করার সময় কোটি টাকার মতো খরচ হয়। লোক ঢোকানোর সময় টাকা না নিলে এসব কেমনে উঠবে।' এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার জন্যও তিনি প্রতিবেদককে অনুরোধ করেন।

সরকারি খাল দখল করে স্থাপনায় ৩ গ্রাম জলাবদ্ধ, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

পলাশবাড়ীর মূর্তি-কাণ্ডে আলোচিত হরিদাস গ্রেপ্তার

গাইবান্ধায় কিশোরকে পানিতে চুবিয়ে হত্যা: ঢাকায় গ্রেপ্তার দুই বন্ধু

ফুলছড়িতে ভাতিজার বিরুদ্ধে চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ

টানা বর্ষণে বিভিন্ন স্থানে বাঁধের সড়কে ধস

মালবোঝাই ভ্যান ঠেলে চালককে সহায়তা এমপির, ভিডিও ভাইরাল

গাইবান্ধার সুন্দরগঞ্জ: ত্রাণের চাল ওজনে ৫ কেজি কম, ক্ষোভ

গাইবান্ধায় ১০১ মিলিমিটার বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

ফুলছড়িতে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, ৯ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি

বরাদ্দ ১৯০ গ্রাম মুরগির মাংস, গাইবান্ধা সদর হাসপাতালে মিলল ৪০ গ্রাম