হোম > সারা দেশ > গাইবান্ধা

মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ এলাকাবাসীর

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ সোমবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের চালকল এলাকায় এ অবরোধ করেন তাঁরা। এ সময় সড়কের দুই দিকে যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

অবরোধ চলাকালে বক্তব্য দেন শরিফুল ইমলাম, নাজমুল সরকার হানিফ, লিমন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলার মহদীপুর ইউনিয়নের গাড়ানাটা গ্রামের বাসিন্দা মিলন মিয়া ও তাঁর স্ত্রী লিপি বেগম দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে আসছেন। সম্প্রতি ওই দম্পতি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আবারও কারবার শুরু করেন। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাঁদের গ্রেপ্তারসহ এলাকায় মাদকের কারবার বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেন।

এ সময় সড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে পুলিশ গাড়ানাটা গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারি মুন্না ও শুভ নামের দুই যুবককে আটকের পর অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেন, ‘অভিযুক্ত মিলনের স্ত্রী লিপিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পাশাপাশি আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

গাইবান্ধায় ব্রিজের নিচে ভাসছিল নারীর মরদেহ

সাদুল্লাপুরে সীমানা নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সুন্দরগঞ্জে ৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট, ইলিশ পেল এতিমেরা

কনের বাড়িতে চলছিল গায়েহলুদের প্রস্তুতি, সন্ধ্যায় এল বরের মৃত্যুর সংবাদ

জি এম কাদেরের বাসায় হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ

গাইবান্ধায় গুঁড়িয়ে দেওয়া হলো কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৪৫টি চুল্লি

সাদুল্লাপুরে ২ দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ

জমি নিয়ে বিরোধ, দুবার কবর ভরাটের পর দুধ লালের দাফন

বিয়ের দুই দিন পরই ইঁদুরনাশক ট্যাবলেট সেবনে দম্পতির মৃত্যু

দেড় লাখ টাকার চেক বুঝে নিয়ে বাবার লাশ দাফনে সম্মতি মেয়ের