হোম > সারা দেশ > গাইবান্ধা

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবার

গাইবান্ধা প্রতিনিধি

নিহত তৌফিকের স্ত্রী সেতু মনির হাতে সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় নিহত গাইবান্ধার শ্রমিক তৌফিক হোসেনের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়।

আজ বুধবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় নিহত তৌফিকের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী সেতু মনি ও ভাই হারুন উর রশিদের হাতে সহায়তার অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। এ সময় ইউএনও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।

পরে মুঠোফোনে ভিডিও কলের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার কথা জানান মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।

পোশাকশ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু: গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন

শ্রমিকদের মজুরি আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু, মরদেহ পৌঁছেছে গ্রামের বাড়িতে

জমি দখলে নিতে বিধবার খেতের ধান কেটে নেওয়ার অভিযোগ

ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনে জন্ম নিল যমজ সন্তান

গাইবান্ধার চরাঞ্চল: ভুট্টা চাষে সার মিলছে না

গাইবান্ধায় ভূমি কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

ঋণের চাপ সইতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ, পকেটে মিলল চিরকুট

সুন্দরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

দুই কলেজের তিন শিক্ষার্থীই ফেল, একটিতে পাস নেই তিন বছর

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সংকটের অজুহাত, বাড়তি টাকা ছাড়া মেলে না সার