হোম > সারা দেশ > ফেনী

খাতা না দেখানোয় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

আহত পরীক্ষার্থী কাজী আহমেদ আশরাফি নাবিল। ছবি: সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়ায় এসএসসি পরীক্ষাকেন্দ্রে সহপাঠীকে খাতা না দেখানোকে কেন্দ্র করে এক পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে উপজেলার ছলেমা নজির উচ্চবিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্রের গেটে এ ঘটনা ঘটে।

আহত পরীক্ষার্থীর নাম কাজী আহমেদ আশরাফি নাবিল (১৭)। সে হরিপুর আলী আকবর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী এবং ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের বেদরাবাদ শিলুয়া গ্রামের বাসিন্দা।

অভিযুক্ত মো. রাকিব একই কেন্দ্রের পরীক্ষার্থী। সে গতিয়া আজিজুল হক উচ্চবিদ্যালয়ের ছাত্র এবং পাঠাননগর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামের বাসিন্দা।

আহত নাবিল জানায়, পরীক্ষার হলে তার পেছনের বেঞ্চে রাকিবের সিট ছিল। ১০ মে অনুষ্ঠিত পরীক্ষার দিন রাকিব খাতা দেখতে চাইলে সে রাজি হয়নি। এ নিয়ে ওই দিন রাকিব ও তার কয়েকজন সহযোগী তাকে গালাগাল ও মারধরের হুমকি দেয়।

আজ ছিল এসএসসি পরীক্ষার শেষ দিন। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার সময় গেটের সামনে ওত পেতে থাকা রাকিব ও তার সহযোগীরা তাকে মারধর করে। একপর্যায়ে রাকিব ছুরি দিয়ে আঘাত করলে নাবিল গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় আহত শিক্ষার্থীর মা বেগম নার্গিস আফছা বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা করেছেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

​সোনাগাজীতে কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন

ফেনীতে বালুর স্তূপে চাপা অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

শেষ বিদায়ে সহকর্মীদের ব্যতিক্রমী শ্রদ্ধা: অ্যাম্বুলেন্সের সাইরেনে থমকে গেল জনপদ

ফেনীতে বাসচাপায় বাবা-ছেলে নিহত, আহত ভাগনে

ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার ক্ষোভেই মাকে হত্যা: আদালতে রাফির স্বীকারোক্তি

নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল শিশু হাসানের মরদেহ

মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল মায়ের, আহত বাবা-বোন

ফেনী সীমান্তে ৬২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

অত্যাচারী স্বামীকে জামিন দেওয়ায় বিচারকের সামনেই বিষপান নারীর

ফেনীতে শিশুকে ধর্ষণ, ৩ জনের বিরুদ্ধে মামলা