হোম > সারা দেশ > ফেনী

পরশুরামে ‘ঘুষ নেওয়ার’ ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

ফেনী প্রতিনিধি

সিসি ক্যামেরায় ‘ঘুষ নেওয়ার’ চিত্র ধরা পড়ে। ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরামে ঘুষ নেওয়া হচ্ছে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার (ভাইরাল) পর এক উপপরিদর্শককে (এসআই) ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। গতকাল বুধবার (২ জুলাই) রাতে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এর আগে ওই দিনই ভিডিওটি ছড়িয়ে পড়ে।

প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম।

ওসি বলেন, ‘ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রাথমিকভাবে তাঁকে ক্লোজড করে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, ছড়িয়ে পড়া ভিডিওর ঘটনাটি উপজেলার দক্ষিণ কোলাপাড়া এলাকার প্রাণিসম্পদ হাসপাতালের পাশে আবদুস সাত্তার নামে এক ব্যক্তির বাড়ির। সম্প্রতি এ ঘটনা ঘটে। জমিসংক্রান্ত বিরোধে থানায় অভিযোগ করার পর এসআই ছৈয়দ তা তদন্তে যান। অভিযোগ রয়েছে, এ সময় তিনি অভিযোগকারীর কাছ থেকে অর্থ গ্রহণ করেন, যার দৃশ্য ধরা পড়ে বাড়ির সিসি ক্যামেরায়।

ভিডিওতে দেখা যায়, অভিযোগকারী আবদুস সাত্তার পুলিশ কর্মকর্তার হাতে টাকা তুলে দিচ্ছেন। এসআই তা নিয়ে হাতে গুনে দেখছেন।

তবে এসআই আবু ছৈয়দের দাবি, তিনি কোনো অর্থ গ্রহণ করেননি। তিনি বলেন, ‘আমি তাঁর বাড়িতে আগেও গিয়েছি। জানি সেখানে সিসি ক্যামেরা রয়েছে। অভিযোগকারী চা-নাশতার জন্য টাকা দিতে চাইলে আমি পকেট থেকে নিজের টাকা বের করে বলেছি, আমার কাছে আছে, তোমারটা লাগবে না। ভিডিওটি খতিয়ে দেখলে বিষয়টি পরিষ্কার হবে।’

ঘটনার বিষয়ে জানতে একাধিকবার কল করা হলেও অভিযোগকারী আবদুস সাত্তার ফোন না ধরায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

ফেনীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৮ জন আহত

‘রাফার আব্বু ওঠো, তুমি না থাকলে আমাদের কী হইবো?’

ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদল কর্মী নিহত, আটক ৭

ফেনীতে রাজাঝির দিঘি থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম

পোকা ধরা বেগুন দিয়ে বেগুনি তৈরি, রেস্তোরাঁর মালিককে জরিমানা

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশির মৃত্যু

চাঁদা না পেয়ে সাবেক এমপির ভাইয়ের বাড়িতে আগুন

ফেনীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু