হোম > সারা দেশ > ফরিদপুর

সংকটেও জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডে পানিসম্পদ প্রতিমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

সংকটেও সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বর্তমানে সব দেশে তেলের সংকট রয়েছে এবং দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখনো আমাদের সরকার তেলের দাম বৃদ্ধি করে নাই।’

আজ শুক্রবার ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে প্রতিমন্ত্রী জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘এই অঞ্চলের পাটের বিষয়টি মাথায় রেখে আমাদের কৃষক যেন ডিজেলের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যায় না পড়ে এবং নিরবচ্ছিন্নভাবে তারা যেন ডিজেল ও বিদ্যুৎ পায়, সে ক্ষেত্রে আমরা তৎপর আছি। কৃষকদের কিংবা পাটচাষিদের কোনো সমস্যা হবে না।’

এ সময় প্রতিমন্ত্রী জাতীয় সংসদে জ্বালানিমন্ত্রীর বক্তব্যের বরাতে বলেন, দেশে তেলের সমস্যা নেই; বিগত দিনে যেভাবে বিভিন্ন জেলায় ও পাম্পে তেল বরাদ্দ দেওয়া হয়েছে, বর্তমানে তারচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘তবে আমাদের মাথায় রাখতে হবে, বিশেষ করে, এ সময়টা গরমকাল। এই সময়ে অসাধু ব্যবসায়ীরা বিভিন্নভাবে মবের মাধ্যমে সংকট সৃষ্টি করতে চায়।’

নদীভাঙন রোধে ও অবৈধ ড্রেজার প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, নদীভাঙনের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী বর্ষা মৌসুমে যেন এই অঞ্চলের মানুষের কোনো ধরনের বন্যা ও ভাঙনের মুখে পড়তে না হয়, সে ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হবে।

এ ছাড়া অবৈধ ড্রেজারের বিষয়ে প্রত্যেক জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া আছে; ড্রেজার টোটালি (সম্পূর্ণ) নিষিদ্ধ। অতএব, এ ক্ষেত্রে জেলা প্রশাসক এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন।

এ সময় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ও শহিদুল ইসলাম বাবুল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শাজাহান সিরাজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুলতান মাহমুদ, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সালথায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ-ভাঙচুর, আহত ৭

ফরিদপুরে দেড় শ টাকায়ও মিলছে না ডিজেল, ফসল উৎপাদন হ্রাসের শঙ্কা

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে প্রথম শিশুমৃত্যু

চকলেট কিনতে গিয়ে ট্রেনের ধাক্কায় যমজ ২ শিশু নিহত

ড্রামে তেল না দেওয়ায় হামলা, অনির্দিষ্টকালের জন্য দুই ফিলিং স্টেশন বন্ধ

টাকা ধার না দেওয়ায় খালাকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলেন ভাগনে: পুলিশ

ফরিদপুরে গৃহবধূকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

ফরিদপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে বন্ধ থাকা দুই পাম্পে অভিযান চালিয়ে মিলল ৫৪ হাজার লিটার তেল

নিজ বাড়ির সেপটিক ট্যাংকে মিলল নারীর লাশ