হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে ধর্ষণ মামলায় চাচার আমৃত্যু কারাদণ্ড

প্রতিনিধি (ফরিদপুর)

প্রতীকী ছবি

ফরিদপুরে তিন বছরের শিশুকে ধর্ষণের অপরাধে মুরাদ খন্দকার (৪০) নামের এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ২ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। মুরাদ খন্দকার ভাঙ্গা উপজেলার বাসিন্দা ও শিশুটির সম্পর্কে চাচাতো চাচা।

আজ বুধবার (২৬ নভেম্বর) বেলা আড়াইটার দিকে ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি পলাতক থাকায় গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৫ মে বিকেলে শিশুটিকে তাঁর বসতঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির রক্তক্ষরণ হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনার পরের দিন ভাঙ্গা থানায় শিশুটির বাবা নারী ও শিশু ধর্ষণ দমন আইনে মামলা করেন। এ মামলায় ওই বছর গ্রেপ্তার হলেও পরে আসামি জামিনে বের হন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূঁইয়া রতন আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণের অভিযোগটি সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে আমৃত্য কারাদণ্ড দেন।

ফরিদপুরে ৪০ পাম্পের অধিকাংশেই তেল নেই—জেলা পেট্রলপাম্প মালিক সমিতির সভাপতি

ফরিদপুরে আওয়ামী লীগ নেতাকে জেলগেটে বরণ করলেন বিএনপির এমপি

সংসদ অধিবেশনের শুরুতে বিএনপিকে শপথ ও রাষ্ট্রপতিকে অপসারণের আহ্বান নাহিদের

ফরিদপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যায় আরও ২ আসামি গ্রেপ্তার

ফরিদপুরে এক ব্যক্তিকে গলা কেটে ও পায়ের রগ কেটে হত্যার চেষ্টা

ফরিদপুরে মাদক বিক্রি না করায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

ফরিদপুরে সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

সৌদি যাওয়ার দুই সপ্তাহের মাথায় মৃত্যু, লাশটাও আটকে আছে টাকার জন্য

শিগগিরই ভারতীয় ভিসা চালু হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী