হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে, দুজন নিহত

ফরিদপুর প্রতিনিধি

যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপ। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের ভাঙ্গায় একটি পিকআপের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসটি অন্তত ৩০ ফুট গভীর খাদে ছিটকে পড়ে দুই যাত্রী নিহতসহ ২৫ জন যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

আজ সোমবার (১৩ এপ্রিল) ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। গুরুতর আহতদের মধ্যে ১৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সযোগে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়

নিহতদের মধ্যে রয়েছেন ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্ৰামের সেকেন মোল্লার ছেলে ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা (৪০) ও একই গ্রামের নেছার উদ্দিন শেখের ছেলে আলমগীর শেখ (৪২)।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, সকাল ৯টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে ২৫ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এখনো উদ্ধার অভিযান চলছে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহত কয়েকজন যাত্রী জানান, তাঁরা ফরিদপুর থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ বিকট আওয়াজ হয় এবং মুহূর্তেই বাসটি খাদে পড়ে যায়। এতে তাঁরা অজ্ঞান হয়ে পড়ে থাকেন বাসের ভেতর। জ্ঞান ফিরলে দেখেন ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের চিকিৎসা চলছে।

পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে খাদে পড়ে উল্টে যাওয়া যাত্রীবাহী বাস। ছবি: আজকের পত্রিকা

বাসে থাকা আহত এক দম্পতি জানান, তাঁরা বরিশাল যাচ্ছিলেন। দুর্ঘটনায় মাথা ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। সড়ক দুর্ঘটনা পর তাঁদেরসহ অনেক যাত্রীর নগদ টাকা, মোবাইল খোয়া গেছে। এতে চরম বিপদের মধ্যে রয়েছেন তাঁরা।

হাইওয়ে থানার উপপরিদর্শক মোহাম্মদ মামুন মিয়া জানান, ফরিদপুর থেকে মাদারীপুরের উদ্দেশে ছেড়ে আসা শাহ ফরিদ পরিবহনটি ভাঙ্গার বাবলাতলা ব্রিজের ওপরে আসলে বিপরীত দিক থেকে আসা বাঙ্গিবোঝাই একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফুট গভীর খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন এবং ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত হন বেশ কিছু যাত্রী। খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি উদ্ধার করেন এবং আহত যাত্রীদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় আবার কয়েকজনকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফরিদপুরে দুই নারীসহ ৮ মাদক কারবারি আটক, গাঁজা-ইয়াবা উদ্ধার

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

গাছের ডালে ঝুলছিল যুবকের মরদেহ, গলার উল্টো পাশে ছিল ফাঁস

ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে আলোচিত পর্দা কেলেঙ্কারি মামলায় ছয় আসামিকে অব্যাহতি

ফরিদপুরে শতাধিক ভূমিহীন কৃষকের ভুট্টাখেত দখলের অভিযোগ

ফরিদপুরে ৮ গ্রামবাসীর মধ্যে ৬ ঘণ্টা ধরে ব্যাপক সংঘর্ষ, পুলিশ-সাংবাদিকসহ আহত শতাধিক

সংকটেও জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সালথায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ-ভাঙচুর, আহত ৭

ফরিদপুরে দেড় শ টাকায়ও মিলছে না ডিজেল, ফসল উৎপাদন হ্রাসের শঙ্কা