হোম > সারা দেশ > ফরিদপুর

ভাঙ্গায় পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ফরিদপুর প্রতিনিধি

আজ সকাল সাড়ে ৭টার দিকে কমলাবোঝাই পিকআপটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের ভাঙ্গায় পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মধু উল্লাহ (৫২) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই চালক। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের উপজেলার প্রাণিসম্পদ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফল ব্যবসায়ী মধু উল্লাহ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ধোপখালি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. মামুন জানান, পঞ্চগড় থেকে ভাঙ্গাগামী কমলাবোঝাই পিকআপটি প্রাণিসম্পদ ইনস্টিটিউটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে কমলাবোঝাই পিকআপটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় পিকআপে থাকা ফল ব্যবসায়ী মধু উল্লাহ ঘটনাস্থলেই মারা যান। আহত দুই চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপ ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

ফরিদপুরে সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

সৌদি যাওয়ার দুই সপ্তাহের মাথায় মৃত্যু, লাশটাও আটকে আছে টাকার জন্য

শিগগিরই ভারতীয় ভিসা চালু হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কাপড় শুকানো নিয়ে বিবাদে দুই ভাইকে মারধর, একজনের মৃত্যু

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যার ঘটনায় সহকর্মী গ্রেপ্তার

ফরিদপুরে জুট মিলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে সহকর্মীকে হত্যার অভিযোগ

ফরিদপুরে ভুয়া ভ্যাট কর্মকর্তা আটক, কারাদণ্ড

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফরিদপুরে এক্সপ্রেসওয়ের ঢাল থেকে নারীর লাশ উদ্ধার