হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে মেয়েকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন 

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে মেয়েকে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও দুই মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আজ সোমবার বেলা আড়াইটার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। রায় দেওয়ার সময় আসামি আদালতে হাজির ছিলেন। পরে পুলিশ প্রহরায় তাঁকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মো. হারুন শেখ (৩৭)। তিনি মধুখালী উপজেলার ভুষণা লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, মো. হারুন দুটি বিয়ে করেন। তাঁর প্রথম স্ত্রীর বড় সন্তান ১০ বছর বয়সী মেয়ে মাকসুদা আক্তার ওরফে হিরা। শিশুটি তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। ২০১৭ সালের ২৭ জুলাই মাকসুদা তার বাবা হারুনের পকেট থেকে ৩৫ টাকা নিয়ে স্কুলে যায়।

দুপুরে হারুন মাঠ থেকে কাজ করে বাড়িতে এসে পকেটে টাকা খুঁজে পান না। মাকসুদা স্কুল থেকে আসার পর তার কাছে টাকা নেওয়ার কথা জানতে চাইলে মেয়ে অস্বীকার করে। পরে বাবা হারুন মেয়েকে মারধর শুরু করলে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে মাকসুদা। হারুন মেয়ের গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করে ঘরের মাচার মধ্যে রেখে দেয়।

এ ঘটনা মাকসুদার ভাই শোয়েব (তখন ৮ বছর) দেখে ফেলে। শোয়েব চিৎকার দিলে হারুন পালিয়ে যান। এলাকাবাসী মাকসুদাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় ওই দিনই মাকসুদার নানা মো. লিয়াকত শেখ বাদী হয়ে মধুখালী থানায় মাকসুদার বাবা হারুনকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা করেন।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান ২০১৭ সালের ২৭ ডিসেম্বর মাকসুদাকে হত্যা করায় বাবা হারুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এ আদালতে পিপি নওয়াব আলী মৃধা বলেন, এ রায়ের ফলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পথ সুগম হয়েছে। এ ফলে সমাজে অপরাধপ্রবণতা কমে আসবে।

ফরিদপুরে স্বাভাবিকভাবে একসঙ্গে ৫ শিশুর জন্ম, চারটির মৃত্যু

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, তবু হাসি নেই পরিবারে

ফরিদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

ভাঙ্গায় যুবক নিহতের ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়ক দুই দফায় অবরোধ

ভাঙ্গায় ৩ ঘণ্টা ধরে সংঘর্ষ-ভাঙচুর-লুটপাট, ‘গুলিবিদ্ধ’ হয়ে যুবক নিহতের ঘটনায় আটক ১৭

ভাঙ্গায় টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, যুবক নিহতের দাবি

ফরিদপুরে নিখোঁজের তিন দিন পর শিশুর লাশ উদ্ধার, ৫ জনকে গণপিটুনি

ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, দ্বিতীয় স্ত্রী আটক

ফরিদপুরের ভাঙ্গায় ৫ ঘণ্টা ধরে চলছে ১৬ গ্রামের সংঘর্ষ, মহাসড়কে যান চলাচল বন্ধ

ফরিদপুরে যুবলীগ নেতার নেতৃত্বে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা