হোম > সারা দেশ > ফরিদপুর

বিয়ের অনুষ্ঠানে টেবিলের নিচে মাংস জমা, কনেপক্ষের সঙ্গে সংঘর্ষে আহত ১০

ফরিদপুর প্রতিনিধি

গতকাল বিকেলে ভাঙ্গা উপজেলার দেওড়া নয়াকান্দা গ্রামে বিয়েবাড়িতে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় বিয়েবাড়ির অনুষ্ঠানে খাওয়ার সময় টেবিলের নিচে মাংস জমা করে রাখা নিয়ে কনেপক্ষ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া নয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দেওড়া নয়াকান্দা গ্রামের লাভলু শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বরপক্ষ, আত্মীয়স্বজন ও গ্রামবাসীদের দাওয়াত দেওয়া হয়। বিয়ের অনুষ্ঠানে কয়েকজন খাওয়ার সময় টেবিলের নিচে মাংস জমা করে রাখেন এবং নষ্ট করেন। এ নিয়ে কনেপক্ষের লোকজনের সঙ্গে গ্রামবাসীর মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল মাতুব্বর বলেন, ‘বিয়েবাড়িতে মাংস খাওয়া নিয়ে পাশের বাড়ির লোকজনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। পরে বিষয়টি মীমাংসা করা হয়েছে।’ তবে এ ঘটনায় বরপক্ষের সঙ্গে বিয়ের মূল কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি বলেও জানান তিনি।

গতকাল বিকেলে ভাঙ্গা উপজেলার দেওড়া নয়াকান্দা গ্রামে বিয়েবাড়িতে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বিয়েবাড়ির অনুষ্ঠানে মাংস খাওয়া নিয়ে গ্রামের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হন। পরে স্থানীয় মুরব্বিদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়েছে।

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, পদ খোয়ালেন বিএনপি নেতা

ওমরাহ করতে গিয়ে প্রাণ গেল প্রবাসী মা-ছেলে-মেয়ের

‘ওরা আমার পেটের সন্তানরে মাইর‍্যা ফেলছে, স্বামীকে কী জবাব দেব?’

ফরিদপুরে পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ

পাটখেতে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ, মুক্তিপণ না পেয়ে হত্যার অভিযোগ

বৃষ্টির সময় গাছের নিচে বসে ছিল ৩ বন্ধু, বজ্রপাতে একজনের মৃত্যু

ফরিদপুরে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন

বিশাল বাড়িতে নিঃসঙ্গ মৃত্যু, দেখতে এলেন না স্বজনেরা

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, আশঙ্কাজনক আরও ৫ জন

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫