হোম > সারা দেশ > ফরিদপুর

বঁটির আছাড়িতে মাথা ফাটিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

ফরিদপুর প্রতিনিধি

নারী নিহতের খবর শুনে ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের সালথায় স্বামীর মারধরে মাথা ফেটে মর্জিনা বেগম (৩৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহত নারীর স্বামী বক্কার শেখকে (৪৩) আটক করেছে।

নিহত মর্জিনা ফরিদপুর কোতোয়ালি থানার ফুরসা গ্রামের মৃত মোচন মোল্যার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ ভোররাতে মর্জিনা ও বক্কারের মধ্যে তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে বক্কারকে ঘর থেকে বের দেন স্ত্রী ও সন্তানেরা। পরে টিনের বেড়া ভেঙে ঘরে ঢুকে বঁটির আছাড়ি দিয়ে মর্জিনার মাথায় আঘাত করেন বক্কার। একাধিক আঘাতের কারণে মাথা ফেটে ঘটনাস্থলে মর্জিনা নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বক্কারকে আটক করে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে বঁটির আছাড়ি দিয়ে স্ত্রী মর্জিনাকে হত্যা করেন স্বামী বক্কার শেখ। খবর পাওয়া মাত্র বক্কারকে আটক করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, পদ খোয়ালেন বিএনপি নেতা

ওমরাহ করতে গিয়ে প্রাণ গেল প্রবাসী মা-ছেলে-মেয়ের

‘ওরা আমার পেটের সন্তানরে মাইর‍্যা ফেলছে, স্বামীকে কী জবাব দেব?’

ফরিদপুরে পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ

পাটখেতে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ, মুক্তিপণ না পেয়ে হত্যার অভিযোগ

বৃষ্টির সময় গাছের নিচে বসে ছিল ৩ বন্ধু, বজ্রপাতে একজনের মৃত্যু

ফরিদপুরে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন

বিশাল বাড়িতে নিঃসঙ্গ মৃত্যু, দেখতে এলেন না স্বজনেরা

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, আশঙ্কাজনক আরও ৫ জন

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫