হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

ফরিদপুরে বজ্রপাতে দুজন মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে ফরিদপুর সদর ও মধুখালী উপজেলা দুজন মারা যান। তাঁদের মধ্যে রয়েছেন মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের কৃষক মো. লুৎফর রহমান (৪৭) এবং অপরজন জেলা সদরের আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকার আজাহারুল ইসলাম (৫২) ৷

জানা গেছে, বেলা দেড়টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের নিজ বাড়ির পাশে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয় লুৎফর রহমানের।

বিষয়টি নিশ্চিত করে আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুজ্জামান বাবু বলেন, ‘লুৎফর রহমান স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বাড়ির পাশে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।’

অপর দিকে জেলা সদরের আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় আজাহারুল ইসলামের। তিনি ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালের ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন।

ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে ওয়ার্ড বয় কাওসার হোসেন বলেন, ‘আজাহারুল ভাই আর আমি একই সঙ্গে ডায়াবেটিস হাসপাতালে একই পদে চাকরি করি। উনার বিকেলে হাসপাতালে ডিউটি ছিল। দুপুরে বাড়ির পাশে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শব্দে ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে জানতে পেরেছি।’

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের ওয়ার্ড মাস্টার (ইনচার্জ) রাজকুমার বিশ্বাস  বলেন, ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে মাঠে গরু আনতে যায়। কিন্তু অনেক সময় অতিবাহিত হলেও মাঠ থেকে ফিরে না আসায় পরিবারের লোকজন মাঠে গিয়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে। বজ্রপাতের শব্দে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ফরিদপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবরুদ্ধ করলেন শিক্ষক-কর্মচারীরা, অর্থ আত্মসাতের অভিযোগ

যাত্রীবাহী বাসে চাঁদাবাজির অভিযোগে আটক চার, বাস চলাচল বন্ধ রেখে নেওয়া হলো ছাড়িয়ে

কসাইয়ের দোকানে বিক্রি হচ্ছিল গরুর পচা মাংস, ২০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরে দুদকের মামলায় সাবেক সাবরেজিস্ট্রার কারাগারে

ফরিদপুরে স্বাভাবিকভাবে একসঙ্গে ৫ শিশুর জন্ম, চারটির মৃত্যু

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, তবু হাসি নেই পরিবারে

ফরিদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

ভাঙ্গায় যুবক নিহতের ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়ক দুই দফায় অবরোধ

ভাঙ্গায় ৩ ঘণ্টা ধরে সংঘর্ষ-ভাঙচুর-লুটপাট, ‘গুলিবিদ্ধ’ হয়ে যুবক নিহতের ঘটনায় আটক ১৭

ভাঙ্গায় টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, যুবক নিহতের দাবি