হোম > সারা দেশ > ফরিদপুর

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

‎ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. ইমরান ফকিরের (৩৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

‎‎সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই আদেশ দেন।

ইমরান ফকির ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের উলুহাট গ্রামের মো. আফসার ফকিরের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাঁকে পুলিশ পাহারায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

‎‎মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ আগস্ট দুপুরে ইমরান ফকিরসহ পরিবারের লোকজন তাঁর স্ত্রী দিলরুবা বেগমকে (২০) ১ লাখ টাকা যৌতুকের জন্য মারধর ও নির্যাতনের পর হত্যা করেন।

খবর পেয়ে বাড়িতে গিয়ে বারান্দায় মেয়ের লাশ দেখে পুলিশকে বিষয়টি জানান দিলরুবার বাবা মধুখালী উপজেলার দেউল মথুরাপুরা গ্রামের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পরদিন নিহত দিলরুবার বাবা মধুখালী থানায় হত্যা মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা হত্যার দায়ে স্বামী ইমরান ফকিরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। এরপর দীর্ঘ শুনানি শেষে ১১ বছর পর আজ সোমবার দুপুরে ইমরান ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক।

‎বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ‘আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট। এই মামলার রায় একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে যৌতুকলোভী পরিবারের জন্য। যারা যৌতুক না পেয়ে নিজের স্ত্রীকে হত্যা করে।’

ইউরোপে নেওয়ার প্রলোভন দেখিয়ে ৮০ পরিবারের সঙ্গে প্রতারণা, বিচারের দাবি

আটক আ.লীগ নেতাকে ছিনিয়ে নিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫

ফরিদপুরে সেপটিক ট্যাংকে নেমে নির্মাণশ্রমিকের মৃত্যু

বাইকে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল কলেজছাত্রীর

বরযাত্রাকে কেন্দ্র করে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

ফরিদপুর মেডিকেলে হামে মৃত্যু বেড়ে পাঁচ, ২০ এপ্রিল টিকা কার্যক্রম শুরু

গভীর রাতে মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশ কর্মকর্তা, এলাকাবাসীর পিটুনি

ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে, দুজন নিহত

ফরিদপুরে দুই নারীসহ ৮ মাদক কারবারি আটক, গাঁজা-ইয়াবা উদ্ধার

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু