হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা

ফরিদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী এলাকায় আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। হামলাকারী ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ।

হামলায় নিহত ব্যক্তিরা হলেন কাবুল চৌধুরী (৩০), রাহেলা বেগম (৪৫) ও আমেনা বেগম (৮০)। হামলাকারী হলেন হারুন মোল্যার ছেলে আকাশ মোল্যা (২৫)।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলেই তিনজনের মরদেহ পাওয়া গেছে। আমরা ঘটনাস্থলে রয়েছি।’ ওসি জানান, হামলাকারী ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন।