হোম > সারা দেশ > দিনাজপুর

ফুলবাড়ীতে বিদ্যালয়ের খেলার মাঠে কাচের টুকরা ছিটানোর অভিযোগ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

ফুলবাড়ীতে বিদ্যালয়ের খেলার মাঠে কাচের টুকরা ছিটানোর অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে কাচের টুকরা ছিটানোর অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় আজ রোববার দুপুরে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপিও দেওয়া হয়েছে। এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার সচেতন যুবসমাজ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের খেলার মাঠে কাচের টুকরা ছিটিয়ে দেওয়ায় খেলতে গিয়ে কয়েকজন খেলোয়াড় আহত হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং নিয়মিত খেলাধুলা ব্যাহত হচ্ছে।

মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত খেলার মাঠ দখলমুক্ত করা না হলে তাঁরা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেবেন। একই সঙ্গে মাঠে থাকা অবৈধ দোকানপাট দ্রুত অপসারণের দাবি জানান তাঁরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে খেলার মাঠের একটি অংশে কিছু অবৈধ দখলদার দোকানপাট স্থাপন করে ব্যবসা পরিচালনা করছেন। তাঁদের একাধিকবার দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও মানছেন না। তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যেই মাঠে কাচের টুকরা ছিটিয়ে দেওয়া হয়েছে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ফুলবাড়ীর ইউএনও বরাবর একটি স্মারকলিপি দেন। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগও করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ইউএনও আহমেদ হাসান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যুর অভিযোগ, অভিযুক্ত আটক

বিনা মূল্যের ডায়াবেটিস সেবায় ওষুধ-সংকট, ঝুঁকিতে নিম্ন আয়ের মানুষ

ফুলবাড়ীতে লিজকৃত পুকুরের মাছ লুটের অভিযোগ, বিচার দাবি মৎস্যচাষির

‘যারা জুলুম-নির্যাতনের ধারা অব্যাহত রাখতে চায়, তারাই গণভোটের গণরায় মানতে চায় না’

কোনো অবস্থাতেই দেশে স্বৈরাচার পুনর্বাসনের সুযোগ যেন না সৃষ্টি হয়: সমাজকল্যাণমন্ত্রী

সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর দাবিতে দিনাজপুরে বিক্ষোভ-মানববন্ধন

প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে খুলে পড়ল ফ্যান, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

হাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান

বিরামপুরে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সবজি, কাঁচা মরিচের দাম

দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত