হোম > সারা দেশ > দিনাজপুর

দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি পেতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: হাসনাত আবদুল্লাহ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

সভায় বক্তব্য দেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জাতি আজ দুভাগে বিভক্ত। একটি পক্ষ ফ্যাসিস্ট গোলামির পক্ষে, আরেকটি আজাদি ও রাষ্ট্রকাঠামো সংস্কারের পক্ষে। রাষ্ট্রকাঠামোর সংস্কার ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের বিকল্প নেই এই দেশ ও জাতির। তিনি বলেন, দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি পেতে শাপলা কলিতে ভোট দেওয়ার সঙ্গে ‘হ্যাঁ’ ব্যালটে ভোট দিতে হবে।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর শহীদ মিনার প্রাঙ্গণে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী আব্দুল আহাদের নির্বাচনী পথসভায় হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, ১১ দলীয় জোটের দিনাজপুর-৫ আসনের প্রার্থী এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল আহাদ, এনসিপির দিনাজপুর জেলা সিনিয়র যুগ্ম সদস্যসচিব ইমরান চৌধুরী নিশাদ ও পার্বতীপুর জামায়াতে ইসলামীর আমির আনোয়ার হোসেন।

পথসভায় ‎আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শহীদদের রক্তের বিনিময়ে আজকের এই মুক্ত পরিবেশে দাঁড়িয়ে যাঁরা ‘না’ ভোটের ক্যাম্পেইন করছেন, তাঁদের শিকড় সাম্রাজ্যবাদীদের মাটিতে।

পার্বতীপুর জামায়াতে ইসলামীর আমির আনোয়ার হোসেন বলেন, ‘আমি এই আসনের প্রায় দেড় লাখ মানুষের দুয়ারে গেছি এবং প্রায় ১০ হাজার মানুষের জানাজা করেছি। এক যুগ ধরে সংগঠনকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়েছি।’ তিনি জানান, আজকের এই নির্বাচনী পথসভা মূলত ‘হ্যাঁ’ ভোটের মূল্যবোধ ভোটারদের বোঝাতে করছেন।

পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফুলবাড়ী-সান্তাহার রেলপথের ৭৭ কিলোমিটার ঝুঁকিতে, ধীরগতিতে চলছে ট্রেন

এক মাস ২২ দিন পর মধ্যপাড়া খনিতে আবার পাথর উত্তোলন শুরু

পাখি ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, স্ত্রী আহত

দিনাজপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু, বাবা আহত

দিনাজপুরে অপহরণ ও চাঁদাবাজির মামলায় যুবশক্তির পাঁচ নেতা কারাগারে

ডাক্তার দেখাতে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় মা-ছেলে নিহত, আহত স্বামী

ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, অভিযুক্ত আটক

নদীতে গোসলে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু