হোম > সারা দেশ > দিনাজপুর

এবার গুচ্ছ থেকে বেরিয়ে গেল দিনাজপুরের হাবিপ্রবি

দিনাজপুর প্রতিনিধি

ছবি: সংগৃহীত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ৬৮তম একাডেমিক সভায় উপস্থিত বিভিন্ন ডিন, বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকদের মতামতের ভিত্তিতে গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্রেজারার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির বলেন, ‘একাডেমিক কাউন্সিলে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে ভালো-খারাপ সব দিক বিবেচনায় গুচ্ছে না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছি। সামনে অ্যাডহক কমিটির সভায় ভর্তির তারিখ, শর্ত ও পদ্ধতি নিয়েও আলোচনা করা হবে।’

অধ্যাপক ড. জাহাঙ্গীর আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের আইনে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার কথা উল্লেখ রয়েছে। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে আমরা গুচ্ছে মত দিয়েছিলাম। কিন্তু দেখা যাচ্ছে গুচ্ছে শিক্ষার্থীদের ভোগান্তি বেশি বিশেষ করে এ পদ্ধতিতে সেশনজট তৈরি হচ্ছে।

হাবিপ্রবিতে এআই উদ্ভাবনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স: ৩ বছর ধরে অস্ত্রোপচার বন্ধ, রোগীদের দুর্ভোগ

দিনাজপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ফুলবাড়ীতে ডায়রিয়ার প্রকোপ, এক সপ্তাহে ৮৮ জন হাসপাতালে ভর্তি

দিনাজপুরের বনতারা সীমান্তে অনুপ্রবেশ করে স্থানীয়দের হাতে ৪ জন আটক

এক মাস পর চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

২৯ দিন পর ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

পুকুরপাড়ে পড়ে আছে সাইকেল, স্কুলব্যাগ আর জুতা—শুধু নেই আবির

দিনাজপুরে গণপিটুনিতে যুবক নিহত