হোম > সারা দেশ > দিনাজপুর

খানসামায় ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ চাচার বিরুদ্ধে

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

অভিযুক্ত যুবক নুরন্নবী ইসলাম। ছবি: সংগৃহীত

দিনাজপুরের খানসামা উপজেলার একটি গ্রামে ৯ বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

অভিযুক্ত যুবক নাম নুরন্নবী ইসলাম (২১)। সম্পর্কে তিনি ওই শিশুর চাচা।

এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সোমবার (৯ জুন) দুপুরে খানসামা থানায় লিখিত এজাহার দাখিল করেছেন।

শিশুটির পরিবার ও এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার (৮ জুন) বিকেলে ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর বাবা-মা পার্শ্ববর্তী একটি চাতালে ধান ও খড় শুকানোর কাজে ব্যস্ত ছিল। এ সময় অন্য শিশুদের সঙ্গে ভুক্তভোগী ওই শিশুও বাড়ির সামনে খেলাধুলা করছিল। এই অবস্থায় পানির তৃষ্ণা হলে অভিযুক্ত নুরুন্নবী ইসলামের বাড়িতে যায় শিশুরা। এই সময়ে সুযোগ পেয়ে অভিযুক্ত যুবক ওই শিশুকে তাঁর শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করেন। এই সময়ে ওই যুবক অজ্ঞান অবস্থায় ভুক্তভোগীকে রেখে পালিয়ে যার। বিষয়টি টের পেয়ে অভিযুক্ত যুবকের মা-বাবা স্কুলছাত্রীকে বাড়ির বাইরে রেখে আসেন। পরে অন্য শিশুদের মাধ্যমে খবর পেয়ে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা-বাবা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করান।

ভুক্তভোগী ওই শিশুর মা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার নাবালক মেয়ের ওপর এই জঘন্য অত্যাচারের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, অভিযোগ পেয়েই ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত শেষে মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে থানা-পুলিশ সর্বদা সজাগ রয়েছে।

দুই মাস পর বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন শুরু

আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় বাদ্যযন্ত্র, অনিশ্চয়তায় চার প্রজন্মের ঐতিহ্য

দিনাজপুরের ১৩ উপজেলার মধ্যে অনলাইনে নেই খানসামার তথ্য, সেটেলমেন্ট সেবায় ভোগান্তি

দুর্গাপূজা ঘিরে ফুলবাড়ীতে নারকেলের বাজার জমজমাট, কমেছে দাম

সড়কে গাছ ফেলে ডাকাতি, ৪ গাড়িতে ভাঙচুর-লুটপাট

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, গাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

বীরগঞ্জে ধানের গুদাম থেকে ১৯৮ বস্তা টিএসপি জব্দ

গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মোটরসাইকেলচালক নিহত, আহত শিশুসন্তান

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

বিরামপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের