হোম > সারা দেশ > দিনাজপুর

বিদ্যালয়ের ১৭৭ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১৭৭ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টির এই ধারাবাহিক সাফল্যে আনন্দিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। 

আজ শুক্রবার সারা দেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। 

স্থানীয় বাসিন্দারা জানান, শিক্ষাপল্লি হিসেবে চিরিরবন্দরের নামডাক রয়েছে। এখানে সরকারি ও এমপিওভুক্ত বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারিভাবে প্রায় অর্ধশত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর মধ্যে কোনো কোনো বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ জিপিএ-৫ পেয়ে থাকে। অন্য বিদ্যালয়গুলোও পিছিয়ে নেই। সেখানেও দু-একজন বাদে বাকিরা এমন সফলতা পায়। 

আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও চিরিরবন্দর টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ মমিনুল ইসলাম বলেন, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, অভিভাবকদের পূর্ণাঙ্গ সহযোগিতা ও শিক্ষার্থীদের কঠোর অনুশীলনের ফলে প্রত্যাশিত অবিস্মরণীয় ফলাফল অর্জন সম্ভব হয়েছে। 

উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও কমেছে পাসের হার। সেই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। 

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছর বোর্ডের আওতাধীন আট জেলার ২ হাজার ৭০৪টি বিদ্যালয়ের মোট ২ লাখ ২ হাজার ৪৬২ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৫৩ হাজার ৩৪৯ জন। পাসের হার ৭৬ দশমিক ৮৭ শতাংশ। ২০২২ সালে এই হার ছিল ৮১ দশমিক ১৬ শতাংশ। অন্যদিকে চলতি বছর জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৪১০ জন, যা গত বছর ছিল ২৫ হাজার ৫৮৬ জন।

পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফুলবাড়ী-সান্তাহার রেলপথের ৭৭ কিলোমিটার ঝুঁকিতে, ধীরগতিতে চলছে ট্রেন

এক মাস ২২ দিন পর মধ্যপাড়া খনিতে আবার পাথর উত্তোলন শুরু

পাখি ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, স্ত্রী আহত

দিনাজপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু, বাবা আহত

দিনাজপুরে অপহরণ ও চাঁদাবাজির মামলায় যুবশক্তির পাঁচ নেতা কারাগারে

ডাক্তার দেখাতে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় মা-ছেলে নিহত, আহত স্বামী

ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, অভিযুক্ত আটক

নদীতে গোসলে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু