হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে বাড়িতে আগুন লেগে স্বামী-স্ত্রীর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

দিনাজপুর শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকায় বাড়ির দোতলায় আগুন লেগে এক দম্পতির মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডে প্রাণ হারান তাঁরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই আগুন লেগেছে।

মৃত স্বামী-স্ত্রী হলেন আশ্রমপাড়া হরি সরকারের ছেলে তপন সরকার (৪৫) ও লতা সরকার (৩৭)। তপন সরকার পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী।

আজ সোমবার সকালে মৃতের ছেলে তীব্র সরকার বলেন, ‘আমাদের বাড়ির নিচতলায় একটি কক্ষে আমি থাকি। ওপর তলায় ছোট দুটি কক্ষ রয়েছে। তার একটিতে মা-বাবা থাকেন। রাত ১২টায় মডার্ন মোড়ে পেট্রলপাম্পে মোটরসাইকেলের জন্য তেল নিতে যাই। কিছুক্ষণ পরে বাড়ির পাশের একজন ফোনে আমাদের বাড়িতে আগুন লাগার কথা জানায়। এসে দেখি বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। সিঁড়ি দিয়ে ওপরে একটুখানি উঠছি, আর যেতে পারিনি। মা-বাবা দুজনে চলে গেলেন।’

প্রতিবেশী রণজিৎ কুমার রায় বলেন, ‘রাতে হঠাৎ আগুন আগুন চিৎকার শুনে বের হয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। কীভাবে আগুন লেগেছে কেউ বলতে পারছে না। ঘটনাটি খুব দুঃখজনক।’

দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, গ্যাসের সিলিন্ডার লিকেজ থেকে দুর্ঘটনা ঘটেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দিনাজপুরে ইজিবাইকচালক নবিরুল হত্যায় জড়িতদের শাস্তি দাবি

খানসামায় ইজিবাইক ও গরুবাহী টেম্পোর সংঘর্ষে চালক নিহত, আহত ৪

ফুলবাড়ীতে অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা, ছিনতাই হওয়া অটোরিকশাসহ আটক ১

ফুলবাড়ীতে পিকআপ ভ্যানচাপায় যুবদল নেতার মৃত্যু, ২ ঘণ্টা সড়ক অবরোধ

দুর্যোগ-সংকটে মানুষের পাশে আছে বিজিবি: দিনাজপুর সেক্টর কমান্ডার

যেই স্বপ্ন নিয়ে আবু সাঈদ রক্ত দিয়েছিল, সেই স্বপ্ন ভেঙে দিয়েছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

চিরিরবন্দরে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল সাইকেল আরোহী কিশোরের

শাবলের আঘাতে ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

ফুলবাড়ীতে আনন্দ-উচ্ছ্বাসে রথযাত্রা অনুষ্ঠিত, ভক্তপ্রাণ নারী-পুরুষের ঢল

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশুদের মাঝে গাছের চারা বিতরণ