হোম > সারা দেশ > ঢাকা

সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিংগাইরে রেহানা (৩২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম এলাকার একটি বাঁশঝাড়ে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেহানা প্রায় পাঁচ বছর জর্ডানে প্রবাসজীবন কাটিয়ে এক বছর আগে দেশে ফিরে আসেন। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে নিজ বাড়িতে একাই বাস করতেন তিনি। আজ সকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, রেহানার গলায় থাকা সোনার চেইনটি ঘটনাস্থলে পাওয়া যায়নি, যা ঘটনার রহস্য আরও বাড়িয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

গ্যাস-সংকট দ্রুত কাটছে না

মিরপুরে গুলি করে হত্যা: টার্গেট ছিলেন যুবদল নেতা বাধা দিতে গিয়ে খুন কর্মী

যুবদল কর্মী ইউসুফ হত্যা, চঞ্চল মোল্লা ৩ দিনের রিমান্ডে

শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিচার ও রাষ্ট্র সংস্কারের আহ্বান

ঢাকায় ৪১৮ বাস রুটের মধ্যে সচল মাত্র ৯৮, বাতিল হচ্ছে অচল রুট

ধানমন্ডির পরিত্যক্ত সুধাসদনে যুবকের ঝুলন্ত লাশ

রাজধানীতে ২৮ লাখ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৩৭ জন গ্রেপ্তার

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ৩২৫৭ মামলা