হোম > সারা দেশ > ঢাকা

একাদশের ২৯০ এমপির শপথ চ্যালেঞ্জ, আপিল খারিজের বিরুদ্ধে রিভিউ আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একাদশ জাতীয় সংসদের ২৯০ এমপির শপথের বৈধতা চ্যালেঞ্জের লিভ টু আপিল খারিজের রায় রিভিউ চেয়ে আবেদন করা হয়েছে। লিভ টু আপিল খারিজের সাত মাস পর এই রিভিউ আবেদন করা হলো। আজ বৃহস্পতিবার আবেদনের বিষয়টি জানান ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।   

দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে শপথ নেওয়া হয়েছে—এমন যুক্তিতে একাদশ সংসদের ২৯০ সদস্যের নেওয়া শপথের বৈধতা নিয়ে ২০১৯ সালের ২০ জানুয়ারি রিট করেন বিএনপিপন্থী আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ। তবে শুনানি শেষে ওই বছরের ১৮ ফেব্রুয়ারি রিট খারিজ করে দেন হাইকোর্ট।

এরপর আবেদনকারী ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। শুনানি শেষে গত বছরের ১ আগস্ট তা খারিজ করে দেন আপিল বিভাগ। ওই খারিজের সাত মাসের বেশি সময় পরে এই রিভিউ আবেদন করা হলো। 

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, গেজেট দেরি করে করলে জটিলতা তৈরি হতো না। এটি সেটেল হওয়া উচিত। সংবিধানে বলা আছে মেয়াদ শেষ হলে শপথ নিতে হবে। শপথ নিলেই কার্যভার গ্রহণ করেছে বলে গণ্য হবে। দেশ চালাতে হলে সংবিধান অনুযায়ী করতে হবে। বর্তমান সরকার সংবিধান লঙ্ঘন করে দেশ চালাচ্ছে।

রিভিউর যুক্তি হিসেবে ব্যারিস্টার খোকন বলেন, বর্তমান রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি আগে নিয়োগ পেয়েছিলেন। তবে তাঁরা শপথ নিয়েছেন আগেরজনের মেয়াদ শেষ হওয়ার পর।

নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের অনুসারীদের মিছিলে এনসিপির ধাওয়া

সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে কর্মচারীর লাশ উদ্ধার

রাজধানীর বংশালে গোডাউনে আগুন, দগ্ধ ৩

ইসলামী ব্যাংকের সামনে চলছে বিক্ষোভ, টানা আন্দোলনের হুঁশিয়ারি

মুন্সিগঞ্জে বাবা-ছেলের হামলায় বৃদ্ধ নিহত, আটক ২

রাজধানীর কলাবাগানে ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাই খুন

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা ও তাঁর স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল

মতিঝিলে ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান নিক্ষেপ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যার আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী আদালতে

কোরবানির বর্জ্য অপসারণ: কথা রাখতে পারল না দুই সিটি