হোম > সারা দেশ > ঢাকা

বারিধারার ডিওএইচএস থেকে সাবেক এমপি দোলন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এস এম আতাউল হক দোলন। ছবি: সংগৃহীত

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে এসআরবি।

বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার এস এম আতাউল হক দোলন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য। তাঁর বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে।