হোম > সারা দেশ > ঢাকা

৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় এক পথচারী নিহত এবং আরও এক পথচারী আহত হয়েছেন। নিহতের নাম ইমরান (২৬), আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৩০০ ফিট ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় পথচারীরা দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে ইমরানকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে পথচারী মো. লিজন জানান, ঘটনার সময় ৩০০ফিট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন দুজন। এ সময় প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তাঁরা মারাত্মক আহত হলে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ইমরান মারা যান।

নিহত ইমরান মগবাজার এলাকায় থাকতেন এবং একটি টেইলার্সে কাজ করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তির জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

কাল ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কেরানীগঞ্জে নিজ বাসায় যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা লাশ

আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল চুরি, ডিএনসিসির ট্রাকচালক আটক

অতি. ডিআইজির বাড়ি: ৫ আগস্টের পর খোলা হয় সেই বাড়ির সিসি ক্যামেরা

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা: প্রচারের অভাবে সাড়া নেই ‘ক্লিন কেয়ার’ অ্যাপে

মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের ৩ ভাগনে গ্রেপ্তার

ঢাকায় শ্যালিকার বাসা থেকে দুলাভাইয়ের লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা, গ্রেপ্তার ৩

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাস চলাচল বন্ধের নির্দেশ

চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদল নেতা গ্রেপ্তার