হোম > সারা দেশ > ঢাকা

শ্রীনগরে ছাত্র-জনতার ওপর হামলাকারী যুবক ইয়াবাসহ আটক

দোহার (ঢাকা) প্রতিনিধি 

ইমন মোল্লা। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগরে ১৭০টি ইয়াবাসহ ইমন মোল্লা (২৪) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব। গতকাল শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কামারগাঁও বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫১ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ইমন মোল্লা উপজেলার বৈচারপাড় গ্রামের বাসিন্দা।

র‍্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইমন মোল্লা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা জেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি গিয়াস উদ্দিন সোহাগের অন্যতম সহযোগী। ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর গিয়াস বাহিনীর সঙ্গে মিলে তিনি আক্রমণ চালিয়েছিলেন।

ছাত্র-জনতার ওপর হামলাকারী ইমন। ছবি: সংগৃহীত

র‍্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইমন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি বেশ কিছুদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদক সংগ্রহ করে মুন্সিগঞ্জের শ্রীনগরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

র‍্যাব জানিয়েছে, ইমনের বিরুদ্ধে মাদকের মামলা করা হয়েছে। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

‎আদাবরে যুবককে অপহরণ করে নির্যাতন, উদ্ধারসহ গ্রেপ্তার ৫

সাভারে আসামিকে ছিনিয়ে নিল মাদক কারবারিরা, ২ পুলিশ কর্মকর্তা আহত

বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি বিশেষজ্ঞদের

থানায় অভিযোগের পরও থামছে না চুরি-ডাকাতি, আতঙ্কে সাভারের উত্তরপাড়ার বাসিন্দারা

৩০ জুনের মধ্যে বকেয়া পৌর কর পরিশোধে ১৫ শতাংশ সারচার্জ মওকুফ: ডিএসসিসি প্রশাসক

তিন দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, থানায় জিডি

ঝড়ে গাছ উপড়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

গ্রাহকের ফেরত ক্রেডিট কার্ড ব্যবহার করে জালিয়াতি, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

ড. ইউনূসের বিচারের দাবিতে ৬১ আইনজীবীর মানববন্ধন

কেন্দ্রীয় কারাগারে বন্দী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঢামেকে মৃত্যু