হোম > সারা দেশ > ঢাকা

কেন্দ্রীয় কারাগারে বন্দী এক আসামির ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী আব্দুল গাফফার মৃধা (৫০) নামে এক আসামি মারা গেছেন। 

আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে কারারক্ষীরা ওই বন্দীকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়ে ওই বন্দী। পরে কারারক্ষীরা ওই বন্দীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

ওই হাজতির বাবার নাম মৃত মোতালেব মৃধা। তার হাজতী নম্বর-২২৬৪১/২৪। তবে তাৎক্ষণিকভাবে তার মামলার বিষয়ে বিস্তারিত জানা যায় নাই।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২২, সবচেয়ে বেশি মিরপুরে

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১০৪ মামলা

বিমানের কার্গোহোল থেকে ৪৫ কোটি টাকার সোনা উদ্ধার, কেউ আটক হয়নি

কদমতলীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা, ‘শুটার মহিন’ গ্রেপ্তার

কলাবাগানে বাড়ির সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে তিনজন দগ্ধ

ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধ: আদাবরে সালিশি বৈঠকে সংঘর্ষে বিএনপি নেতা নিহত

জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণসহ ৫ দফা দাবি সাবেক সমন্বয়কদের

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের মামলায় এএসপি সোহেল কারাগারে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৫৭ মামলা, ডাম্পিং ৬০৯ গাড়ি

রাজধানীতে বাস টার্মিনালের স্থান পরিদর্শনে সরকারের উচ্চপর্যায়ের দল