হোম > সারা দেশ > ঢাকা

দুর্নীতির মামলায় খালাস পেলেন সম্পাদক মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান। ছবি: সংগৃহীত

সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে দুদকের করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। তাঁর পক্ষে করা আপিল মঞ্জুর করে বিচারপতি সহিদুল করিমের একক বেঞ্চ আজ সোমবার এই রায় দেন।

আদালতে মাহমুদুর রহমানের পক্ষে ছিলেন—আইনজীবী মোহাম্মদ পারভেজ হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন-ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ।

সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে ২০১০ সালে ওই মামলা করেছিল দুদক। বিচার শেষে ওই মামলায় ২০১৫ সালে মাহমুদুর রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়। পরে হাইকোর্টে আপিল করেন তিনি।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী পারভেজ হাসান আজকের পত্রিকাকে বলেন, অনুসন্ধানকারী কর্মকর্তা তথ্য গোপনের কোনো প্রমাণ পাননি বলে প্রতিবেদন দিয়েছেন। তিনি মামলা করার কোনো উপাদান না পাওয়ার কথা বলেছেন তাঁর প্রতিবেদনে। পরে অন্য এক কর্মকর্তা মামলা করেছেন। আর বিচারিক আদালতে অনুসন্ধানকারী কর্মকর্তাকে সাক্ষীও করা হয়নি। অনুসন্ধানকারী কর্মকর্তা হাইকোর্টে এসে সাক্ষ্য দিয়েছেন। হাইকোর্ট সবকিছু আমলে নিয়ে মাহমুদুর রহমানকে খালাস দিয়েছেন।

আগুনে ৪৬ জনের মৃত্যু: বেইলি রোডের ২২ ব্যবসায়ীর বিরুদ্ধে সিআইডির অভিযোগপত্র

রাজধানীর হাজারীবাগে ঢাবি শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর বনশ্রীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই-আগস্ট হত্যা: ময়নাতদন্ত না হওয়া মামলার তদন্তে যে কৌশল পুলিশের

ফুটপাতে বা রাস্তায় ব্যবসা করা যাবে না, বিকল্প ব্যবস্থা করবে ডিএনসিসি: প্রশাসক

রাজধানীর সড়কে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান, জরিমানা-কারাদণ্ড

সুব্রত বাইনের মেয়ে খাদিজা এবার জুলাই আন্দোলনের মামলায় গ্রেপ্তার

ইডেন ছাত্রীকে যৌন নির্যাতন: গায়ক জাহিদ অন্তুর জামিন

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

৫০তম বিসিএসে লিখিত পরীক্ষার সময় বৃদ্ধির দাবিতে সমাবেশ