হোম > সারা দেশ > ঢাকা

দক্ষিণ সিটির ৫৮ ওয়ার্ড থেকে শতভাগ বর্জ্য অপসারণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রোববার সকাল থেকে ঈদুল আজহার পশু কোরবানি শুরু করেছে নগরবাসী। আর দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বর্জ্য অপসারণ শুরুর ৯ ঘণ্টার মধ্যে ডিএসসিসির ৫৮টি ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। 

রোববার মধ্য রাতে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শতভাগ বর্জ্য অপসারণকৃত ওয়ার্ডগুলো হলো-১, ৩, ৬, ৮, ৯, ১০, ১২, ১৩, ১৪, ১৬, ১৭, ১৮, ২০, ২১, ২৩-৩৩, ৩৬-৪৪, ৪৯, ৫১-৬৩, ৬৬-৭৫ নম্বর ওয়ার্ড। এছাড়াও ৫, ১১, ১৯, ২২, ৩৪, ৪৮, ৬৪ নম্বর ওয়ার্ড অর্থাৎ ৭টি ওয়ার্ড থেকে ইতিমধ্যে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। এ পর্যন্ত সার্বিকভাবে ডিএসসিসির ৯০ শতাংশের বেশি বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। 

এদিকে শনিবার রাত ১১টা থেকে রোববার রাত ১১টা পর্যন্ত ১ হাজার ৭৮৩টি ট্রিপের মাধ্যমে মোট ৭ হাজার ১৩৯.২৪ মেট্রিক টন বর্জ্য মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তর করেছে ডিএসসিসির কর্মীরা। এর মধ্যে রয়েছে পশুর হাট ও কোরবানির পশুর বর্জ্য। 

জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাতের অভিযোগে ৫ জন গ্রেপ্তার

জুলাই আন্দোলনের হত্যা মামলায় তারিক সিদ্দিকের গাড়িচালক-কেয়ারটেকার ৪ দিনের রিমান্ডে

‎পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল: আইজিপি

ছুরিকাহত জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালক ঢামেকে ভর্তি

লাঠির ঝলকে জেগে উঠল গ্রামবাংলার ঐতিহ্য, উৎসবে ভাসল জনসমুদ্র

চাকরি ও বিনিয়োগের প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাৎ, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

গার্মেন্টস মালিকের কাছে কোটি টাকা চাঁদা চেয়ে গুলি, চারজন গ্রেপ্তার

বাস ও লঞ্চের ভাড়া বাড়াতে পায়তাঁরা করা হচ্ছে: যাত্রী কল্যাণ সমিতি

জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত

অবৈধ সম্পদ ও অর্থ পাচার: পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি