হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১১ 

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের শহরতলির কানাইপুরের দিগনগর এলাকায় বাস-পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। 

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা এ্যাবলুম হাইওয়ে রেস্টুরেন্টের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা মাগুরাগামী ইউনিক পরিবহনের সঙ্গে ঢাকাগামী একটি যাত্রীবাহী পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন নারী, তিনজন পুরুষ ও দুজন শিশু। 

করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হতাহতদের নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, একটি পরিবারের লোকজন পিকআপ ভাড়া করে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন।

ডিএসসিসির অভিযান: ১০০ কাউন্টার সিলগালা ফুটপাত পুনরুদ্ধার

বিমানবন্দরে ৮৩ লাখ টাকার স্বর্ণ, ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার

বনানীতে ‘আমাকে বাঁচান’ লিখে রাস্তায় চিরকুট ফেললেন গৃহকর্মী, গৃহকর্ত্রী আটক

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজও জমা দিলেন না তদন্ত কর্মকর্তা

৩৮ লাখ টাকা আত্মসাৎ: ঢাবির বহিষ্কৃত ছাত্রদল নেতা মাহি ২ দিনের রিমান্ডে

টিকিট না কেটে ট্রেন ভ্রমণ, ৫০ বছর পর সেই ভাড়া ফেরত দিলেন বৃদ্ধ

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আরেক হত্যা মামলায় রিমান্ডে

সাবেক স্পিকারের গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে আসকের উদ্বেগ

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড