হোম > সারা দেশ > ঢাকা

হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল ৩ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: ফাইল ছবি

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০০ জনে। আর নিশ্চিতভাবে হামের সংক্রমণে মারা গেছে ১০৪ জন। সে হিসাবে হামজনিত মোট মৃত্যুর সংখ্যা এখন ১ হাজার ২০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছে। সরকারের তথ্য বলছে, গতকাল এক দিনে দেশের বিভিন্ন জায়গায় ১ হাজার ২১৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে যায়। তাদের মধ্যে ১ হাজার ৯৮ জন ভর্তি হয়েছে। এ সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৪২ জনের শরীরে। উপসর্গে আক্রান্ত অনেকেই কার্যত হামের রোগী বলে বিশেষজ্ঞরা বলে আসছেন। টিকাদানে ঘাটতিসহ নানা কারণে এ বছর দেশে নজিরবিহীন মাত্রায় হামে মৃত্যু ঘটেছে। আক্রান্ত ও মৃতদের সিংহভাগই শিশু।

চলতি বছরে হামের উপসর্গে প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৯৪ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৯৩ জন। এ ছাড়া চট্টগ্রামে ১০২, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৫, বরিশালে ৬৫, খুলনায় ৫১ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।

হামের উপসর্গ নিয়ে সর্বশেষ নতুন ভর্তি রোগীদের মধ্যে রয়েছে ঢাকা বিভাগে ৩৮৬ জন, চট্টগ্রামে ২৫১, সিলেটে ১১৮, বরিশালে ১২৫, খুলনায় ৯৭, ময়মনসিংহে ৬৩, রাজশাহীতে ৩৩ ও রংপুরে ২৫ জন। এ নিয়ে সারা দেশে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন। এদিকে হাম উপসর্গের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ

১৫ হাজার ৭৬৮। এর মধ্যে ২৩ হাজার ১৯৯ জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে।

টঙ্গীতে গ্যাসের লিকেজ থেকে আগুন, বাবা-মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক

কম্বোডিয়ার বন্দিশালা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

বিআরটি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গাজীপুর সাংবাদিক ফোরামের

মালিকানাধীন বাড়িতে ডিজে পার্টি ও মাদক উদ্ধার: যে সাফাই দিলেন অতিরিক্ত ডিআইজি

পাবনার আওয়ামী লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার

রামপুরা ব্রিজের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন

রাজধানীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৪, রয়েছেন স্বামী-স্ত্রীও

বেকারত্ব ও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের হতাশা, বনশ্রীতে পাকিস্তানি যুবকের ‘আত্মহত্যা’

অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়িতে অভিযানে আটক ৮৪, বিপুল পরিমাণ মাদক উদ্ধার