হোম > সারা দেশ > ঢাকা

মালিবাগে পুলিশের গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মালিবাগে পুলিশের গাড়িতে অগ্নিকাণ্ড হয়েছে। ফ্লাইওভারের ওপরে পুলিশের একটি গাড়িতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গাড়িটি একেবারে পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, রাত ১১টার দিকে সংবাদ আসে মালিবাগ ফ্লাইওভারের ওপরে পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে। খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

রাকিবুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটির ইঞ্জিনে আগুন লাগে। ধীরে ধীরে পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

হাতিরঝিলে জমজমাট আয়োজনে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২ ’

ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবি সাংবাদিক সমিতির মানববন্ধন

হকারদের জন্য ৬টি মাঠে অস্থায়ী মার্কেট করা হবে: ডিএনসিসি প্রশাসক

উত্তরায় মদের বারে অভিযান, নারীসহ ১৪০ জন গ্রেপ্তার

উত্তরায় মহাসড়ক থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

ঢাবি উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির বৈঠক, হামলাকারীদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি

১৩ বছর পরও রানা প্লাজার ক্ষত অমলিন: বিচার ও ক্ষতিপূরণ নিয়ে অনিশ্চয়তা

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে ইস্পাতের দড়ি মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু

তেজগাঁও শিল্প এলাকা: হাজারো অটোরিকশার অবৈধ চার্জের কারবার

শাহবাগে সাংবাদিকদের ওপর হামলা: গ্রেপ্তার ও একাডেমিক বহিষ্কারের দাবি ঢাবি সাংবাদিক সমিতির