হোম > সারা দেশ > ঢাকা

সিআইডির ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

‎রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আফতাব উদ্দিন রিগান নামে ওই কর্মকর্তা উপপরিদর্শক হিসেবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ফোর্সে কর্মরত ছিলেন।

আজ বুধবার সকালে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পল্টন থানা পুলিশ।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান। ‎

‎ওসি বলেন, আজ সকাল ১০টার দিকে সিআইডি পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে একজন পুলিশের উপপরিদর্শকের মৃত্যুর খবর পাই। পরে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে।

ওসি মোস্তফা আরও জানান, ‎প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে কারণ জানার চেষ্টা চলছে।

ডিএসসিসিতে দুই খাল পুনরুদ্ধারে ১২০০ কোটির প্রকল্প

হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ফের রিমান্ডে

সংবাদ প্রকাশের পর উত্তরায় ফুটপাত-রাস্তা দখলমুক্ত, গ্রেপ্তার ৪

যুবদল পরিচয়ে চাঁদা দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রধানমন্ত্রীকে চিকিৎসকের ধন্যবাদ

সারা দেশে চাঁদাবাজদের তালিকা করছে র‍্যাব

ঢাকা-৪ আসনের ৭৫ ভাগ গ্রাহক গ্যাস পাচ্ছে না: এমপি জয়নুল আবেদীন

‘পুলিশের ওপর জনগণের আস্থা নাই’ ম্যাজিস্ট্রেটের মন্তব্যে পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ

অর্থ লুটপাটের অভিযোগে রাকিন সিটি প্রশাসকের অপসারণ দাবিতে মানববন্ধন

চার দাবি পূরণে ঢাকা মেডিকেল ইন্টার্ন চিকিৎসকদের আলটিমেটাম

বায়তুল মোকাররম এলাকায় ফুটপাতে দোকান বসানো নিয়ে ব্যবসায়ী ও হকারদের সংঘর্ষ