হোম > সারা দেশ > ঢাকা

ডিবি পরিচয়ে ছিনতাই করতে গিয়ে গণধোলাইয়ের শিকার, পুলিশ সদস্যসহ আটক ২

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় মারধরের শিকার হয়েছেন পুলিশের এক কনস্টেবলসহ দুই ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের বাইপাস সড়কের ব্রাহ্মণকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজনের মধ্যে রয়েছেন পুলিশের কনস্টেবল মো. মামুন শেখ (৩২) ও শহরের আলীপুর এলাকার আরাফত রহমান আগুন (২৮)। তাঁদের মধ্যে মামুন শেখ সম্প্রতি কোতোয়ালী থানা থেকে ঢাকার ডিএমপিতে বদলি হলেও সেখানে যোগ দেননি।

গত রাতে জিসান শেখ (২০) নামের এক তরুণ ছিনতাইয়ের শিকার হন। পরে তিনি বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। তিনি আলালপুর এলাকার বাসিন্দা। জিসান বলেন, ‘রাত ৮টার দিকে বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিলাম। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চার-পাঁচজন এসে বলে তারা ডিবি, আমাকে চেক করবে। আমি বলি, আমার চাচার দোকানের সামনে চলেন, তারপর চেক করেন। তখনই আমার পকেটে থাকা ১০ হাজার টাকা নিয়ে তারা চলে যেতে চায়। এ সময় আশপাশের লোকজন দুজনকে ধরে ফেলে।’

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান আজ শুক্রবার সকালে আজকের পত্রিকাকে বলেন, ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সদস্যকে মারধর করে আটকে রাখার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে সিভিল পোশাকে এক পুলিশ সদস্যসহ দুজনকে উদ্ধার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক জোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়।

ওসি আরও বলেন, আটক পুলিশ কনস্টেবল মামুন শেখকে গত ১৫ সেপ্টেম্বর কোতোয়ালী থেকে রিজার্ভ পুলিশে নেওয়া হয়। দুই দিন পর তাঁকে ডিএমপিতে বদলি করা হয়। তিনি সেখানে যোগদান না করে অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরাদ্দের চাল কম দামে ক্রয় প্রভাবশালী চক্রের

রাজস্ব আদায় না বাড়ায়, বাড়ছে ঋণনির্ভরতা

ডেঙ্গুর বড় শিকার তরুণেরা

চাঁদাবাজিতে ভুক্তভোগী মামলা না করলে, পুলিশ মামলা করতে পারবে

ছাড়ার আগেই টিকিট ব্লক

কানাডার জাল ভিসায় ১৮ লাখ টাকা আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

মোহাম্মদপুরে সন্ত্রাসীদের গুলি ও কোপে বাবা-ছেলে আহত

রংপুরের নতুন বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম

সাভারে ৩৪ ঘণ্টা ধরে ইতালিপ্রবাসী নিখোঁজ