হোম > সারা দেশ > ঢাকা

রাঙামাটির বন্দুকভাঙ্গা রেঞ্জে ইউপিডিএফের দুটি প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান

আজকের পত্রিকা ডেস্ক­

রাঙামাটির পাগলিছড়ি এলাকায় পাহাড়েরর চূড়ায় ইউপিডিএফের প্রশিক্ষণ মাঠ। ছবি: আইএসপিআর

পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে রাঙামাটির বন্দুকভাঙ্গা রেঞ্জে ইউপিডিএফের (মূল) দুটি প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পাওয়া গেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এই অভিযানের সময় পাগলিছড়ি ও যমচুক এলাকায় পাহাড়ের চূড়ায় পরিত্যক্ত অবস্থায় ক্যাম্প দুটি চিহ্নিত হয়। পাগলিছড়ি এলাকায় অবস্থিত ক্যাম্পটিতে প্রশিক্ষণ মাঠ, পর্যবেক্ষণ চৌকি, চলাচলের রাস্তা এবং সন্ত্রাসীদের থাকার জন্য বাসস্থানের ব্যবস্থা ছিল।

যমচুক এলাকায় পাওয়া আরেকটি ক্যাম্পে সন্ত্রাসীদের প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য খননকৃত বাঙ্কার এবং বসবাসের জন্য উন্নত স্থাপনার অস্তিত্ব দেখা গেছে।

রাঙামাটির যমচুক এলাকায় পাহাড়েরর চূড়ায় ইউপিডিএফের খননকৃত বাঙ্কার। ছবি: আইএসপিআর

বিশেষ এই অভিযানের ফলে ইউপিডিএফ সন্ত্রাসীরা ক্যাম্প দুটি ত্যাগ করে পালিয়ে গেছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

রাঙামাটির যমচুক এলাকায় পাহাড়েরর চূড়ায় ইউপিডিএফের পরিত্যাক্ত বাসস্থান। ছবি: আইএসপিআর

সেনাবাহিনীর সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রামের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

রাঙামাটির যমচুক এলাকায় পাহাড়েরর চূড়ায় ইউপিডিএফের পরিত্যাক্ত রান্নাঘর। ছবি: আইএসপিআর

হজযাত্রীদের জন্য ‘রোড টু মক্কা’ কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

রেলে স্টারলিংকের পরিবর্তে নিজস্ব অপটিক্যাল ফাইবার ব্যবহারের আহ্বান

হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের ফের রিমান্ডে

সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনসহ কারাগারে ৭ জন

বিএনপি সমর্থকের ওপর হামলার চেষ্টার অভিযোগ, রাশেদ প্রধানের দলের একজন আটক

উচ্ছেদ অভিযান: গুলিস্তানে ফুটপাত ঘিরে ‘হকার-পুলিশ’ খেলা

দিনদুপুরে জবি শিক্ষিকার বাসা থেকে কানের দুল ও ল্যাপটপ চুরি

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দর পরিদর্শন মন্ত্রী-প্রতিমন্ত্রীর

রাজধানীর শনির আখড়ায় মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার