হোম > সারা দেশ > ঢাকা

বিদেশে উচ্চশিক্ষার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মতিউর গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাস্ট থট এডুকেশন কনসালট্যান্টের মালিক মো. মতিউরের গ্রেপ্তারের পর ভাটারা থানার সামনে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। ছবি: আজকের পত্রিকা

বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাস্ট থট এডুকেশন কনসালট্যান্টের মালিক মো. মতিউরকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ।

আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম।

পুলিশ জানায়, বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উত্তরা এলাকা থেকে মো.মতিউরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর মতিউরকে ভাটারা থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে মতিউরের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ভাটারা থানার সামনে ‘প্রতারিত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ’র ব্যানারে সকাল থেকে জড়ো হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে মানববন্ধন করেন অসংখ্য ভুক্তভোগী। তাঁদের দাবি, প্রতিষ্ঠানটির মাধ্যমে বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন দেখিয়ে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর কাছ থেকে কোটি কোটি টাকা নেওয়া হয়েছে।

ভুক্তভোগীরা জানান, এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি তাঁদের অর্থ ফেরত নিশ্চিত ও দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রতারণার শিকার যাতে আর কেউ না হয় সে জন্য এজেন্সি প্রতিষ্ঠানগুলোর ওপর সরকারের কঠোর নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

ঢাবি ক্যাম্পাসে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

তিন দফা দাবি নিয়ে ঢাকা শিক্ষাবোর্ডে যাত্রা শিক্ষার্থীদের একাংশের

পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর হামলা: জাতিসংঘের অধীনে বিচার দাবি বরকত উল্লাহ বুলুর

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে শিক্ষার্থীদের একাংশের সড়ক অবরোধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৭, সবচেয়ে বেশি মিরপুরে

পানিতে ডোবে ঢাকার ১২৯ স্থান

রাজধানীতে অস্ত্র-মাদকসহ ৭ জন গ্রেপ্তার

জলাবদ্ধতা নিরসনের দাবিতে কালশীতে সড়ক অবরোধ

মাদ্রাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ, আহত ৫

কোনো গোষ্ঠী বা দলের না হয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে: ডিএমপি কমিশনার